1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি

রাঙ্গুনিয়ায় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তিন হোটেলে তালা ঝুলিয়েছেন স্থানীয়রা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ আগস্ট, ২০১৮
  • ২১৫ বার দেখা হয়েছে

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এনে তিনটি আবাসিক হোটেলে তালা ঝুলিয়ে দিয়েছেন স্থানীয় লোকজন। শুক্রবার সন্ধ্যায় চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের লিচুবাগান এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে দুপুরের পর ওই এলাকায় প্রতিবাদ সমাবেশও হয়।

তালা ঝুলিয়ে দেওয়া প্রতিষ্ঠান তিনটি হলো ভাই ভাই বোর্ডিং, মেঘনা বোর্ডিং ও আজহার হোটেল। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব হোটেলে দীর্ঘদিন ধরে ‘অনৈতিক কর্মকাণ্ড’ চলে আসছে বলে অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে মেঘনা বোর্ডিংয়ের মালিক মো. আবসার বলেন, তাঁর হোটেলে এ ধরনের কর্মকাণ্ড হয় না। অন্য হোটেলগুলোতে হয়। সেগুলোর সঙ্গে তাঁর হোটেলেও তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল হক বলেন, লিচুবাগান ছাড়াও আশপাশের এলাকার বেশ কয়েকটি আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড চলে আসছে। এসব অবৈধ ব্যবসার বিষয়ে ইউপি চেয়ারম্যান ইদ্রিস আজগর হাতেনাতে প্রমাণ পেয়ে বেশ কয়েকবার সংশ্লিষ্ট হোটেলগুলোতে তালা ঝুলিয়েছেন। মুচলেকা দিয়ে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন বলে হোটেলের মালিকেরা প্রতিশ্রুতিও দিয়েছিলেন। তারপরও অনৈতিক কর্মকাণ্ড চলতে থাকায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। এর ধারাবাহিকতায় হোটেলগুলোতে তালা লাগিয়ে দেওয়া হয়েছে।
জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা বলেন, ‘স্থানীয় লোকজনের আবাসিক হোটেলে তালা ঝোলানোর বিষয়টি শুনেছি। এসব হোটেলে কোনো অনৈতিক কর্মকাণ্ড হওয়ার অভিযোগ পেলে তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026