1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি

দুর্ঘটনার ১০ দিন পর বসল জেব্রা ক্রসিং-হাম্প

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮
  • ২২১ বার দেখা হয়েছে

সড়ক দুর্ঘটনায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী মারা যাওয়ার ১০ দিন পর গতকাল বুধবার ওই স্কুলের সামনের সড়কে জেব্রা ক্রসিং ও হাম্প (অনুচ্চ ও প্রশস্ত গতিরোধক) বসিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

ডিএনসিসির কর্মকর্তারা বলছেন, নিরাপদে সড়ক পারাপারের জন্য জেব্রা ক্রসিং ও গতিরোধক দেওয়া হবে। ডিএনসিসির আওতাধীন এলাকায় মূল সড়কের পাশে যেখানে যতগুলো গতিরোধক প্রয়োজন, তা বসানো হবে। মূল সড়কের পাশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে জেব্রা ক্রসিং ও হাম্প বসানো হবে। ডিএনসিসির প্রকৌশল বিভাগ ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে আলাপ করে জেব্রা ক্রসিং ও গতিরোধক বসাবে।

গতকালের কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্যানেল মেয়র মোস্তফা জামাল, আলেয়া সারোয়ার ডেইজী, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আনোয়ারুল ইসলাম, শহীদ রমিজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূর নাহার ইয়াসমিনসহ এ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকেরা।
প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম বলেন, এক বছরের মধ্যে যতগুলো নতুন সড়ক তৈরি করা হয়েছে, সেগুলোয় জেব্রা ক্রসিং ও গতিরোধক ঠিক আছে। তবে পুরোনো অনেক সড়কে জেব্রা ক্রসিংয়ে মার্কিংগুলো (সাদা দাগ) হালকা হয়ে গেছে। সেগুলোও ঠিক করে দেওয়া হবে। তিনি বলেন, নিরাপদে যাত্রী পারাপার এবং সড়ক দুর্ঘটনা বন্ধ করতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। ডিএনসিসি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে স্বল্পতম সময়ের মধ্যে প্রয়োজনীয় সব স্থানে জেব্রা ক্রসিং ও গতিরোধক হাম্পগুলো স্থাপন করা হবে।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, যানজট এড়াতে ডিএনসিসির জেব্রা ক্রসিং ও গতিরোধক হাম্পগুলো রাতের বেলায় তৈরি করা হবে।

ক্যান্টনমেন্ট থানার খিলক্ষেত এলাকায় হোটেল র‍্যাডিসন ব্লুর সামনের সড়কে গত ২৯ জুলাই বাসের জন্য অপেক্ষারত দুই শিক্ষার্থীকে চাপা দেয় জাবালে নূর পরিবহনের একটি বাস। নিহত দুই শিক্ষার্থী শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পড়ত। এ ঘটনায় রাজধানীসহ বিভিন্ন জেলায় ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ে।
আরও সংবাদ
বিষয়:

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026