1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয়

নিজ বাড়িতে খুন, সন্দেহে আরেকজনকে হত্যা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮
  • ২১১ বার দেখা হয়েছে

দিনাজপুরের বীরগঞ্জে একই দিনে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে নিজ বাড়িতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় এক শিশুসহ দুজন আহত হয়েছেন। সকাল সাতটার দিকে ওই ঘটনার হত্যাকারী সন্দেহে এক ব্যক্তিকে পিটুনি দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়।

নিহত ব্যক্তিদের নাম সুরুজ আলী (৪১) ও রবিউল ইসলাম (৩২)। দুজনেরই বাড়ি বীরগঞ্জ পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের জগদল (ডাঙ্গাপাড়া) মহল্লায়। সুরুজ আলী হত্যার ঘটনায় উত্তেজিত এলাকাবাসী সকালে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সুরুজ আলী ও রবিউল প্রতিবেশী ছিলেন। দুই মাস আগে ভাতিজার মৃত্যু নিয়ে রবিউলকে সন্দেহ করতেন সুরুজ আলী। ধারণা করা হচ্ছে, এর জের ধরেই রবিউল ইসলাম আজ ভোরে সুরুজ আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ সময় সুরুজ আলীকে বাঁচাতে এগিয়ে এলে আরেক প্রতিবেশী শহীদ (৫০) ও তাঁর ছেলে একরামুলকে (৩) কুপিয়ে আহত করে পালিয়ে যান রবিউল। পরে এলাকাবাসী ধাওয়া করে ১৩ মাইল গড়েয়া এলাকা থেকে রবিউলকে ধরে নিয়ে আসে সুরুজের বাড়িতে। সেখানেই তাঁকে পিটুনি দিয়ে পুড়িয়ে মারা হয়। পরে উত্তেজিত এলাকাবাসী রবিউলের বাড়িতে হামলা চালায়। শহরের শালবাগান এলাকায় সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে তারা।

পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তায়েজ উদ্দিন প্রথম আলোকে জানান, রবিউল মাদকাসক্ত ছিলেন। তাঁর বিরুদ্ধে শিশু ধর্ষণ, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে কয়েকটি মামলা রয়েছে। তাঁর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ ছিল। রবিউলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানা ও ইউএনওর কাছে বহু অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু কেউ কোনো ব্যবস্থা নেয়নি।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিলা পারভীন জানান, রবিউলের বিরুদ্ধে চুরি-ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। মাদক নিরাময় কেন্দ্রে কিছুদিন ছিলেন তিনি। ১৫ দিন আগে সেখান থেকে ফিরে আসেন

ময়নাতদন্তের জন্য দুজনের লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিউলের মা ও বোন পুলিশ হেফাজত রয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক বলেও জানান ওসি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026