1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয়

রাষ্ট্রপতি ১৯ জুলাই দেশে ফিরছেন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ জুলাই, ২০১৮
  • ১৭২ বার দেখা হয়েছে

রাষ্ট্রপতি এম আব্দুল হামিদ লন্ডন থেকে আগামী ১৯ জুলাই দেশে ফিরে আসছেন। তিনি চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। ১৫ জুলাই তার দেশে ফিরে আসার কথা ছিল।
রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব ইমরানুল হাসান প্রেস সচিব এম জয়নাল আবেদীনের উদ্ধৃতি দিয়ে জানান, রাষ্ট্রপতি ১৯ জুলাই সকালে ঢাকা ফিরছেন। ১৫ জুলাই তাঁর দেশে ফেরার কথা ছিল। কিন্তু তাঁর আরো কিছু মেডিকেল টেস্ট করানোর জন্য আরো কয়েকদিন লন্ডনে অবস্থান করতে হচ্ছে।
৭৪ বছর বয়স্ক রাষ্ট্রপতি আবদুল হামিদ দীর্ঘদিন গ্লুকমায় ভুগছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার থাকাকালে লন্ডনে তার মেডিকেল চেকআপ করিয়েছেন।
তিনি আরো জানান, রাষ্ট্রপতি আবদুল হামিদ লন্ডনে মুরফিল্ডস হাই হাসপাতাল এবং বুপা ক্রোমওয়েল হাসপাতালে তাঁর মেডিকেল চেকআপ করান। এর আগে গত ৭ জুলাই তিনি বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে করে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026