1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয়

পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার আর্থ-সামাজিক উন্নয়নকে আরও বেগবান করবে : রাষ্ট্রপতি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ জুলাই, ২০১৮
  • ২২১ বার দেখা হয়েছে

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার মানবকল্যাণসহ দেশের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও বেগবান করবে।
আগামীকাল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের প্রথম কংক্রিট ঢালাই উপলক্ষে আজ এক বাণীতে তিনি এ কথা বলেন।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের প্রথম কংক্রিট ঢালাইয়ের শুভ উদ্বোধন উপলক্ষে রাষ্টপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানান। কারণ তাঁর (শেখ হাসিনা) ঐকান্তিক প্রচেষ্টায় এই মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
তিনি একই সাথে প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, দেশি-বিদেশি প্রকৌশলীসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে বলেন,‘এই মেগা প্রকল্পের বাস্তবায়ন জাতি হিসেবে আমাদের মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করবে বলে আমার বিশ্বাস’।
রাষ্ট্রপতি উল্লেখ করেন,গত বছর ৩০ নভেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কংক্রিট ঢালাইয়ের মাধ্যমে বাংলাদেশ বিশ্বে অভিজাত ‘নিউক্লিয়ার ক্লাবের’ সদস্য হওয়ার গৌরব অর্জন করে। এরই ধারাবাহিকতায় আগামীকাল শনিবার দ্বিতীয় ইউনিটের কংক্রিট ঢালাই শুরু হচ্ছে। এর মাধ্যমে প্রকল্পের কাজ আরো গতিশীল হবে।
আবদুল হামিদ বলেন,বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তরিত করতে বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন কর্মকা- বাস্তবায়ন করে যাচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি আজ স্বপ্ন থেকে বাস্তবতায় বিকশিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ। নিজস্ব অর্থায়নে নির্মাণাধীন পদ্মাসেতু এখন দৃশ্যমান।
তিনি বলেন,মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে ‘আমরা আজ স্যাটেলাইট ক্লাবের গর্বিত সদস্য। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আমি সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’
রাষ্ট্রপতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের সার্বিক সফলতা কামনা করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026