1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী কাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু ১৩০ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হাসিনাকে ফেরতের প্রশ্ন ‘রাজনৈতিক বিষয়’ বলে এড়িয়ে গেলেন দীনেশ ত্রিবেদী অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো : পেট্রোবাংলা বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হবে

২৫০ টাকার ভাড়া ৫০০, পাঁচ পরিবহন মালিককে জরিমানা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ১৯৬ বার দেখা হয়েছে

শরীয়তপুর প্রতিনিধি

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের সেবা নিশ্চিত করতে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে পাঁচ পরিবহন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার শরীয়তপুর পৌর বাসস্ট্যান্ডে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাই অভিযান চালিয়ে শরীয়তপুর সুপার সার্ভিস, শরীয়তপুর পদ্মা ট্র্যাভেলস, গ্লোরি এক্সপ্রেসের দুটি, বিআরটিসির একটি বাসের মালিককে জরিমানা করেন।

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাই বলেন, ঈদ সামনে রেখে আমাদের জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে আমরা সার্বক্ষণিক মানুষের সেবা নিশ্চিত করতে মাঠে রয়েছি। পরিবহনগুলো ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে।

 

এমন অভিযোগে, আমরা অভিযান চালিয়ে দেখেছি, ২৫০ টাকার ভাড়া ৫০০ টাকা করে এবং ১৫০ টাকার ভাড়া ৩০০ টাকা করে যাত্রীদের কাছ থেকে নিচ্ছে। তাই ৫ পরিবহন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছি।
তিনি আরো বলেন, যেকোনো উৎসবেই ঘরমুখো মানুষের ভোগান্তি আর দুর্দশার শেষ নেই। পদ্মা সেতু চালু হওয়ায় অনেকাংশেই দুর্ভোগ ঘুচেছে এ অঞ্চলের জনপদের। মানুষের স্বস্তিতে নিশ্চিন্তে বাড়ি ফেরার জন্য এমন অভিযান চলমান থাকবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026