1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয়

বিআইডব্লিউটিসি’র ঈদ স্পেসাল সার্ভিস শুরু আগামীকাল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ জুন, ২০১৮
  • ২১৪ বার দেখা হয়েছে

বরিশাল, ১২ জুন, ২০১৮ : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে আগামীকাল ১৩ জুন স্পেসাল সার্ভিস শুরু করবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। রাষ্ট্রীয় এ সংস্থার ৪টি নিয়মিত জাহাজের সাথে আরো ২টি যুক্ত হয়ে মোট ৬টি জাহাজ নিয়ে এবারের ঈদে ঘরেফেরা মানুষদের পৌঁছে দেওয়া হবে। বিশেষ এ নৌসার্ভিস চলবে ২৪ জুন পর্যন্ত। তবে যাত্রী চাপ বেশি থাকলে সময় আরো বাড়ানো হবে।
বরিশাল বিআইডব্লিউটিসি’র সহকারী মহাব্যবস্থাপক সৈয়দ আবুল কালাম আজাদ আজ বাসস’কে বলেন, আগামী ১৩ জুন বুধবার ঢাকা থেকে সংস্থার পিএস মাহসুদ জাহাজ ছাড়বে সন্ধ্যা সাড়ে ৬টায় ও লেপচা ছাড়বে সন্ধ্যা ৭টায়। এর মধ্যে মাহসুদ যাবে খুলনা পর্যন্ত এবং লেপচা যাবে মোরলগঞ্জ পর্যন্ত। এছাড়া জাহাজ টার্ন, মধুমতি, এমভি বাঙালী ও অষ্ট্রিচ ঈদে যাত্রী পরিবহন করবে। ঈদে ঘরে ফেরা মানুষদের শতভাগ যাত্রী সেবা নিশ্চিত করতে ইতোমধ্যে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি লাঘবে জাহাজের ৫০ ভাগ টিকেট’র আবেদন ১৫ রমজান থেকে অনলাইনে দেওয়া হয়েছে। এসব জাহাজ বরিশাল-ঢাকা-চাঁদপুর, ঝালকাঠী, পিরোজপুর, হুলারহাট ও মোরলগঞ্জ রুটে চলাচল করবে। সরকারের সংস্থা হওয়ায় জাহাজের ভাড়া বৃদ্ধির কোন কারণ নেই বলেও জানান আবুল কালাম আজাদ। এছাড়া চলতি ঈদ মৌসম বর্ষায় হওয়াতে অন্যন্য নৌ-যানের তুলনায় সরকারি জাহাজকে অধিক ঝুঁকিমুক্ত মনে করছে সাধারন যাত্রীরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বরিশাল অঞ্চলের আভ্যন্তরীন নৌ-রুটে বিআইডব্লিউটিসি’র ৫টি সি-ট্রাক নিয়মিত চলাচল করবে। এগুলো হলো, বরিশাল-মজু চৌধুরীর হাট রুটে খিজির-৮। ইলিশা-মজু চৌধুরীর হাট সুকান্ত বাবু, খিজির-৫ চলাচল করবে। খিজির-৭ এর সংস্কার কাজ চলছে। এছাড়া মনপুরা থেকে শশিগঞ্জ রুটে শেখ কামাল যাত্রী পরিবহনে নিয়জিত থাকবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026