1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী কাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু ১৩০ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হাসিনাকে ফেরতের প্রশ্ন ‘রাজনৈতিক বিষয়’ বলে এড়িয়ে গেলেন দীনেশ ত্রিবেদী অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো : পেট্রোবাংলা বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হবে

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ১৬৩ বার দেখা হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধি

বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনার কারণে এক ঘণ্টা ৪০ মিনিট টোল আদায় বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে শুক্রবার (৮ জুন) ভোর রাত থেকে সেতুর পূর্বপাড় হতে এলেঙ্গা পর্যন্ত অনন্ত ১৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

যানজটের কারণে ঘরমুখো মানুষ বিশেষ করে নারী ও শিশুরা বিপাকে পড়েছেন। গন্তব্যে যেতে দুই থেকে তিনগুণ বেশি সময় লাগছে।

বাস চালক রতন মিয়া জানান, চন্দ্রা থেকে টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ থাকলেও কোথাও যানজট নেই। তবে এলেঙ্গা থেকে ওয়ান ওয়ে সেতু পূর্বপাড় টোলপ্লাজা পর্যন্ত গাড়ির প্রচণ্ড চাপ। সেতু এলাকার ১৪ কিলোমিটার সড়ক পার থেকে এক দেড় ঘণ্টা সময় বেশি লেগে যাচ্ছে।
জোকারচর এলাকায় আটকে থাকা পাবনাগামী বাস চালক রাসেল মিয়া বলেন, সড়কে প্রচুর গাড়ি। ৫ কিলোমিটার আসতে এক ঘণ্টা সময় লেগেছে।
সালমা বেগম নামের এক নারী যাত্রী বলেন, আমি পরিবারের সাথে ঈদ করতে পাবনা যাচ্ছি। জ্যামে আটকে থেকে আমার তিন বছরের মেয়ের খুব কষ্ট হচ্ছে। তা দেখে আমারও খুব খারাপ লাগছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম জানান, সেতুর পশ্চিম পাশে ১৭ নম্বর পিলারের কাছে বাস-পিকআপের সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। এতে এক ঘণ্টা ৪০ মিনিট টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এছাড়াও অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে স্বাভাবিক হবে বলে তিনি জানান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026