1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয়

নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : নাসিম

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ জুন, ২০১৮
  • ২৩৭ বার দেখা হয়েছে

ঢাকা, ৯ জুন, ২০১৮ : আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে ৯০ দিনের মধ্যে ‘নির্বাচনকালীন’ সরকার গঠন করা হবে। ওই সরকারের প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার ধানমন্ডিস্থ অলিম্পিয়া প্যালেসে গণআজাদী লীগ আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘ নির্বাচনের আগে ৯০ দিনের মধ্যে ছোট পরিসরে নির্বাচনকালীন একটি সরকার গঠন করা হবে। এই সরকারের প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি রুটিন মাফিক দায়িত্ব পালন করবেন। তবে নির্বাচন কমিশনের হাতে থাকবে সকল ক্ষমতা।’
গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদারের সভাপতিত্বে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা আনিসুর রহমান মল্লিক, জাসদ নেতা শরীফ নুরুল আম্বিয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায় প্রমুখ বক্তব্য রাখেন।
আগামী নির্বাচনে দেশের জনগণ আওয়ামী লীগকে আবারও ভোট দিয়ে বিজয়ী করবে এমন আশা প্রকাশ করে মোহাম্মদ নাসিম বলেন, শেখ হাসিনার সরকার দেশের উন্নয়ন করেছেন। বিদ্যুৎ সমস্যার সমাধান করেছেন, জঙ্গিবাদ দমন করছেন, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে অগ্রগতির পথে এগিয়ে নিয়েছেন। এই ধারাবাহিকতা রক্ষায় দেশের মানুষ আবারও আওয়ামী লীগকে ভোট দিবেন বলে তিনি বিশ্বাস করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026