1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী কাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু ১৩০ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হাসিনাকে ফেরতের প্রশ্ন ‘রাজনৈতিক বিষয়’ বলে এড়িয়ে গেলেন দীনেশ ত্রিবেদী অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো : পেট্রোবাংলা বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হবে

শপথ নিলেন কুসিক মেয়র রিফাত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১৭৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র হিসেবে শপথ নিয়েছেন আরফানুল হক রিফাত।

মঙ্গলবার (৫ জুলাই) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তার শপথ পাঠ করান।

ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

মেয়রের পর শপথ নেন কুমিল্লা সিটির নির্বাচনে বিজয়ী সব কাউন্সিলর। তাদের শপথ পড়ান মন্ত্রী তাজুল ইসলাম।

গত ১৫ জুনের নির্বাচনে দুইবারের মেয়র মনিরুল হক সাক্কুকে হারিয়ে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন আরফানুল হক রিফাত। নৌকা নিয়ে রিফাত পান ৫০ হাজার ৩১০ ভোট, ঘড়ি প্রতীকে সাক্কু ভোট পন ৪৯ হাজার ৯৬৭। অবশ্য সাক্কু নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেন। দেরিতে প্রকাশ করা চার কেন্দ্রের ফল চ্যালেঞ্জ করে তিনি নির্বাচনি ট্রাইবুনালে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026