1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী কাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু ১৩০ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হাসিনাকে ফেরতের প্রশ্ন ‘রাজনৈতিক বিষয়’ বলে এড়িয়ে গেলেন দীনেশ ত্রিবেদী অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো : পেট্রোবাংলা বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হবে

রংপুরে ড্রাম-ট্রাকের ধাক্কায় অটোরিকশা বিধ্বস্ত, হতাহত ৫।

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১৬৭ বার দেখা হয়েছে

রংপুর মহানগরীর মাহিগঞ্জ সরেয়ারতলে একটি রাস্তার উন্নয়ন কাজে নিয়োজিত ড্রাম-ট্রাকের সাথে অটোরিকশার সংঘর্ষে দু’জন নিহত এবং তিনজন আহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী সড়ক অবরোধ করে রাখে।

রংপুর মেট্র্রোপলিটন মাহিগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, মঙ্গলবার দুপুরে ২টায় রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সরেয়ার তল এলাকায় দেউতিগামী মোজাহার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি ড্রাম-ট্রাকের সাথে রংপুরগামী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটো রিকশাটি রাস্তার পাশে পড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলে দু’জন নিহত এবং তিনজন আহত হয়।

খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। নিহতদের মধ্যে একজনের নাম পাওয়া গেছে। তার নাম রাজা মিয়া। তার বাড়ি পীরগাছা উপজেলার চৌধুরাণীতে। তিনি অটোরিকশার ড্রাইভার। অপর নিহত মহিলার পরিচয় এখনো শনাক্ত হয়নি বলে জানান ওসি। এ ঘটনায় এলাকাবাসী ওই সড়ক অবরোধ করে রেখেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026