1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী কাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু ১৩০ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হাসিনাকে ফেরতের প্রশ্ন ‘রাজনৈতিক বিষয়’ বলে এড়িয়ে গেলেন দীনেশ ত্রিবেদী অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো : পেট্রোবাংলা বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হবে

একাধিক ট্রেনের টিকিট কিনতেন, বিভিন্ন জাতীয় পরিচয় পত্রে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১৬০ বার দেখা হয়েছে

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে টিকিট কালোবাজারির দায়ে মো. শাহ আলম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি নানা জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অনলাইন থেকে টিকিট কিনতেন।

সোমবার (৪ জুলাই) সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তাকে সহযোগিতা করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল।

শাহ আলম জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকার আব্দুল মতিনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আটক ওই ব্যক্তি ২৪০ টাকার অনলাইন টিকিট ৪০০ টাকায় বিক্রি করতেন।

ইউএনও নাজরাতুন নাঈম বলেন, শাহ আলম বিভিন্ন জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অনলাইন থেকে ট্রেনের টিকিট কিনতেন। অভিযানের সময় তিনি যাত্রীদের নিকট ২৪০ টাকার টিকিট ৪০০ টাকায় বিক্রি করছিলেন। হাতেনাতে আটকের পর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026