1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার এক গ্রাহকের ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত যাচাই-বাছাই করে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী কাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু

নাট-বল্টু খোলা বায়েজিদের তদন্ত হচ্ছে রাজনৈতিক পরিচয় বাদ দিয়েই

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১৬৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে ফেলা যুবক বায়েজিদের রাজনৈতিক পরিচয় বাদ দিয়েই তদন্ত করা হচ্ছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। তিনি ছাড়াও তার সহযোগী অজ্ঞাতনামা আরও কয়েকজনকে এ মামলায় অভিযুক্ত করা হয়েছে।

সোমবার (২৭ জুন) দুপুরে মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিআইডির সাইবার পুলিশের বিশেষ পুলিশ সুপার মো. রেজাউল মাসুদ।

তিনি বলেন, কোনো যন্ত্রাংশ ছাড়া শুধুমাত্র হাত দিয়ে পদ্মা সেতুর নাট-বল্টু খোলা সম্ভব নয়। এটি একটি অন্তর্ঘাতমূলক কাজ। পদ্মা সেতুর যারা নাট-বল্টু খুলেছে তাদের আইনের আওতায় আনা হবে।

সোমবারের ব্রিফিংয়ে সিআইডি বলছে, তার (বায়েজিদের) কাছে এবং বাসায় তল্লাশি করে বেশকিছু ডিভাইস উদ্ধার করা হয়েছে যেগুলো এই মামলাটির সাথে সংশ্লিষ্ট। এ ঘটনায় তার উদ্দেশ্য মূলত কী ছিল, তার ওপর নির্ভর করবে সে দোষী কিনা।

সিআইডির হাতে গ্রেপ্তার হওয়ার পর বায়েজিদ। ছবি- প্রতিনিধি

সিআইডি আরও জানায়, বায়েজিদের রাজনৈতিক পরিচয় বাদ দিয়েই তদন্ত করা হচ্ছে। তবে তার রাজনৈতিক পরিচয়ের কোনো প্রভাব থাকলে তাও তদন্তে ধরা পড়বে। তার রাজনৈতিক পরিচয় এ মামলায় ‘র ডাটা’ হিসেবে বিশ্লেষণ করা হবে।

এর আগে, একটি টিকটক ভিডিওতে দেখা যায়, বায়েজিদ নামের ওই যুবক হাত দিয়েই পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে ফেলেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, এই হলো আমাদের পদ্মা সেতু। হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু। এরপর ভিডিওটি ভাইরাল হলে রোববার (২৬ জুন) বিকেলে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026