1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার এক গ্রাহকের ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত যাচাই-বাছাই করে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী কাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু

পদ্মা সেতুতে নিহত ২ যুবক বাইক চালাচ্ছিলেন ১০৫ কিমি গতিতে।

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১৭০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

পদ্মা সেতু দিয়ে যান চলাচলের প্রথম দিনই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই জন। নিহতরা হলেন-আলমগীর (২৫) ও ফজলু (২৪)। দুজনেরই বাড়ি দোহার থানা এলাকায় বলে জানা গেছে।

রোববার (২৬ জুন) রাতে সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝখানে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে দু’জনকেই মৃত ঘোষণা করেন।

সেতুর ওপর মোটরসাইকেল চালানোর সময় যে ভিডিও করা হয় তাতে দেখা যায়, মোটরসাইকেল চালাচ্ছিলেন আলমগীর, আর পেছনে বসে ভিডিও করছিলেন ফজলু। অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালিয়ে সব গাড়িকে ওভারটেক করতে থাকেন তারা।

সেতুর ওপর যানবাহনের গতিসীমা ৬০ কিলোমিটার হলেও তা ভঙ্গ করে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন তারা। ভিডিওতে এক পর্যায়ে মোটরসাইকেলটির গতি ৯০, ৯৫, ১০০ থেকে ১০৫ পর্যন্ত উঠতে দেখা যায়। কিছুক্ষণ পর সেই গতি ৭০-এ নেমে আসে। এরপরই হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ডান পাশের একটি ট্রাকের সামনে পড়ে যায়। এতে গুরুতর আহত হন চালক ও আরোহী। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে রাত ১০টা ৩৫ মিনিটে দায়িত্বরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মারাত্মক আহত হয়ে দুজন সেতুর ওপর পড়ে আছেন। পাশে রক্তের ছোপ। তাদের হাসপাতালে নেয়ার প্রস্তুতি চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, ওই দুই যুবককে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আহত অবস্থায় ওই দুই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া বন্ধু জয়দেব জানান, তারা সকলেই ঢাকার নবাবগঞ্জের বাসিন্দা। নিহত আলমগীর মোটরসাইকেল মেকানিক আর ফজলু প্রবাসী।

আরও পড়ুন: পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ২ জনের মৃত্যু

উদ্বোধনের একদিনের মাথাতে রোববার ভোর থেকে যান চলাচলের শুরু হলে স্বপ্নের পদ্মা সেতুতে এই প্রথম দুর্ঘটনা ঘটলো।

এদিকে রোববার রাতে তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে জানা যায়, সোমবার (২৭ জুন) ভোর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে সেতু বিভাগ।

বিবরণীতে বলা হয়, ২৭ জুন ২০২২, সোমবার ভোর ৬টা থেকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026