1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ঢাকা দক্ষিণে ১২ দিনব্যাপী এডিসের লার্ভা জরিপ শুরু শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনার কথা বললেন মন্ত্রী সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলার প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর বিদেশে দেড় বছর আটকা স্বামীর মরদেহ, অপেক্ষা ফুরোয় না মুন্নির সিঙ্গাপুরের বিপক্ষে লড়াইয়ে বাংলাদেশর একাদশে ৪ বদল প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা

ভারতে দৈনিক আক্রান্ত বাড়ল ৪৫ শতাংশ, একদিনে আক্রান্ত ১৭ হাজার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ২৩৮ বার দেখা হয়েছে

ভারতে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৭৩ জনের শরীরে মহামারী করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সোমবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। শনিবারের সংক্রমণের সঙ্গে তুলনা করলে রবিবার ভারতে দৈনিক করোনা আক্রান্ত বেড়েছে প্রায় ৪৫ শতাংশ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ে তথ্য অনুযায়ী, রবিবার ভারতে ২৫ জনের মৃত্যু হয়েছে করোনায়। রবিবার পর্যন্ত ভারতে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯৪ হাজার ৪২০ জন। সুস্থতার হার ৯৮৮.৫৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ২০৮ জন মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন।

রাজ্যভিত্তিক করোনা সংক্রমণে এগিয়ে মহারাষ্ট্র। রবিবারই সে রাজ্যে ৬,৪৯৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে পাঁচ জনের। তামিলনাড়ু, কর্ণাটক, মধ্যপ্রদেশ, গুজরাট, তেলেঙ্গানার মতো রাজ্যেও সংক্রমণের হার বেশি।
এই পরিস্থিতিতে করোনা পরীক্ষার ওপর জোর বাড়াচ্ছে প্রশাসন। রবিবার ভারতে ৩,০৩,৬০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে ১৯৭.১১ কোটি টিকাকরণ হয়েছে ভারতে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026