1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার এক গ্রাহকের ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত যাচাই-বাছাই করে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী কাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু

গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ১৬৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদক সচিব মো. মাহবুব হোসেন।

তিনি বলেন, জাহাঙ্গীরের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্প থেকে কোটি কোটি টাকা আত্মসাতসহ ভুয়া ব্যাংক অ্যাকাউন্টে টাকা লেনদেনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ জন্য দুই সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বছরের ১৯ নভেম্বর জাহাঙ্গীরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। তার চারদিন পর ২৫ নভেম্বর তাকে মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

জাহাঙ্গীর বিরুদ্ধে ভুয়া দরপত্র, বিভিন্ন পদে অযৌক্তিক লোকবল নিয়োগ, বিশ্ব ইজতেমা উপলক্ষে ভুয়া বিল-ভাউচার, বিভিন্ন প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ, হাটবাজার ইজারার টাকা যথাযথভাবে নির্ধারিত খাতে জমা না রাখাসহ বিভিন্ন অভিযোগ উঠে।

এছাড়া তার বিরুদ্ধে ভূমি দখল ও ক্ষতিপূরণ ছাড়া রাস্তা প্রশস্তকরণ সংক্রান্ত অভিযোগও রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026