1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার এক গ্রাহকের ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত যাচাই-বাছাই করে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী কাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু

দেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪২

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ জুন, ২০২২
  • ১৭০ বার দেখা হয়েছে

দেশে বন্যাকবলিত এলাকাগুলোতে ডায়রিয়া, সাপের কামড়, পানিতে ডুবে ও আঘাতজনিতসহ নানা কারণে ৪২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সিলেট বিভাগে ২১ জন ও ময়মনসিংহ বিভাগে ১৮ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম সই করা এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দেশে বন্যাকবলিত চার বিভাগে পানিবাহিত বিভিন্ন রোগে তিন হাজার ৪০৩ জন আক্রান্ত হয়েছেন। ১৭ জুন থেকে ২২ জুন পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫১৬ জন, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে (আরটিআই) ১০৩ জন, চর্মরোগে আক্রান্ত হয়েছেন ১৬৩ জন, চোখের প্রদাহে ৬১ জন, আঘাতপ্রাপ্ত ৩৯ জন ও অন্যান্য সমস্যায় পতিত হয়েছেন ৪৮১ জন। এই সময়ে বজ্রপাতে আক্রান্ত ১৩ জনের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে, সাপের কামড়ে চারজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং পানিতে ডুবে মারা গেছেন ২৩ জন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৩৩৭ জন, আরটিআইতে ১৬ জন, চর্মরোগে ২৩ জন, চোখের প্রদাহ ১৫ জন ও আঘাতপ্রাপ্ত হয়েছেন ১৪ জন, এছাড়াও অন্যান্য কারণে আক্রান্ত হয়েছেন ৬০ জন। এই সময়ে পানিতে ডুবে মারা গেছেন চারজন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026