1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার এক গ্রাহকের ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত যাচাই-বাছাই করে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী কাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু

নারায়ণগঞ্জে একসঙ্গে জন্ম নেয়া তিন নবজাতকে স্বর্ণের চেইন উপহার দিলেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১৬৭ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের বন্দরের অ্যানি বেগম (২৪) একসঙ্গে তিন সন্তান জন্ম দেয়ার পর তাদের নাম স্বপ্নের পদ্মা সেতুর নামে ‘স্বপ্ন-পদ্মা-সেতু’ নামকরণ করায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা নিয়ে নবজাতকদের দেখতে যান প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রটোকল অফিসার শামীম মুসফিক। একইসঙ্গে উপহারস্বরূপ এক ভরি করে ৩টি পৃথক স্বর্ণের চেইন, ফলমূল ও পোশাক দিয়েছেন ওই ৩ নবজাতককে। গতকাল বিকালে বন্দরের নবীগঞ্জে নবজাতকদের বাবা আশরাফুল ইসলাম অপুর বাড়িতে আসেন শামীম মুসফিক। তার সঙ্গে ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা কুদরত এ খোদাসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। অপুর স্ত্রী অ্যানি বেগম ওই সময় ৩ সন্তান নিয়ে বাড়িতেই ছিলেন। নবজাতকদের বাবা আশরাফুল ইসলাম অপু এসব তথ্য নিশ্চিত করেন।
গত শনিবার নারায়ণগঞ্জ শহরের হেলথ রিসোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে এক ছেলে ও দুই মেয়ের জন্ম দেন অ্যানি বেগম।
আশরাফুল-অ্যানি দম্পতি ছেলের নাম রেখেছেন ‘স্বপ্ন’। দুই মেয়ের নাম রেখেছেন ‘পদ্মা’ ও ‘সেতু’, যা একসঙ্গে হয় স্বপ্নের পদ্মা সেতু। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ আছেন।
সন্তানদের বাবা আশরাফুল ইসলাম অপু বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের মাসে আমার স্ত্রী একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিয়েছে। এজন্য ডাক্তার শখ করে তাদের তিনজনের নাম রেখেছেন স্বপ্নের পদ্মা সেতু।

 

আমাদের কাছেও নাম পছন্দ হয়েছে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য অনেক কাজ করছেন। আমার সন্তানদের জন্মের মাসে পদ্মা সেতুর উদ্বোধন করা হবে। এটাকে স্মরণীয় করে রাখার জন্যই তাদের এ নাম দেয়া।’
নবজাতদের বাবা আশরাফুল ইসলাম অপু পেশায় একজন ব্যবসায়ী। তিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026