1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ঢাকা দক্ষিণে ১২ দিনব্যাপী এডিসের লার্ভা জরিপ শুরু শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনার কথা বললেন মন্ত্রী সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলার প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর বিদেশে দেড় বছর আটকা স্বামীর মরদেহ, অপেক্ষা ফুরোয় না মুন্নির সিঙ্গাপুরের বিপক্ষে লড়াইয়ে বাংলাদেশর একাদশে ৪ বদল প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা

একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত ৩ লাখের বেশি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ২৩৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১ হাজার ১ জন এবং ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭২৭ জনের।

মঙ্গলবার (২১ জুন) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪ কোটি ৪৭ লাখ ৯৮ হাজার ৯৬৮ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৪১ হাজার ৭৩২ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে ১৪৪ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৬৩২ জন।

জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯১১ জন। একই সময়ে উত্তর কোরিয়ায় সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৮২০ জন এবং মৃত্যু হয়েছে ৭৩ জনের। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩১ জন এবং শনাক্ত হয়েছে ২২ হাজার ৫৯০ জনের। ইতালিতে আক্রান্ত ১৬ হাজার ৫৭১ জন এবং মৃত ৫৯ জন। রাশিয়ায় আক্রান্ত ২ হাজার ৬৬৭ জন এবং মৃত্যু ৫৪ জন। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত ১১ হাজার ৫৬৬ জন এবং মৃত্যু হয়েছে ৪৫ জনের। ব্রাজিলে মৃত ১০৮ জন এবং আক্রান্ত ৫১ হাজার ৯২৫ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ১৩ জন এবং আক্রান্ত ২০ হাজার ২১৪ জন।

গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৫০৯ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের। চিলিতে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪৮৯ জন এবং মৃত্যু ২৬ জনের। একই সময়ে জাপানে নতুন করে সংক্রমিত হয়েছেন ১২ হাজার ৮৮৪ জন এবং ৯ জনের মৃত্যু হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026