1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউরোপ সফরে নগর বাউল জেমস: পর্তুগাল-ইতালিসহ বিভিন্ন দেশে কনসার্ট ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি, উপকূলীয় এলাকা খালি করার নির্দেশ তৃণমূল পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী কানাডার অন্টারিওতে অবৈধ অভিবাসীদের সামাজিক সহায়তা সুবিধা বাতিল গাংনীতে সরঞ্জাম ও নগদ টাকাসহ দুই অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার ঢাকাকে আধুনিক ও দুর্গন্ধমুক্ত নগরী গড়তে ডিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান শুরু হরমুজ প্রণালী দখল করা সম্ভব নয়: ইরান প্রতিটি জেলায় আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের উদ্যোগ সরকারের ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪, আহত অন্তত ৮ নেইমারের জোড়া অ্যাসিস্টে সান্তোসের জয়, গ্যালারির সমালোচনার জবাবে সংহতির বার্তা

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সড়ক দুর্ঘটনায় শহীদ দুই বাংলাদেশী শান্তিরক্ষীর জানাজা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ জুন, ২০১৮
  • ১৯৬ বার দেখা হয়েছে

ঢাকা,২ জুন, ২০১৮-
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সড়ক দুর্ঘটনায় শহীদ দুই বাংলাদেশী শান্তিরক্ষীর জানাজা আজ শুক্রবার ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ খবর জানানো হয়।
এতে বলা হয়, জানাজায় সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকসহ ঢাকা সেনানিবাসের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও সকল পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
নিহতরা হলেন- সৈনিক আরজান হাওলাদার, ৩৪ ই বেংগল (ফরিদপুর) ও সৈনিক (টিএ) মো: রিপুল মিয়া, ৩৫ ডিভ লোকেটিং ব্যাটারী আর্টিলারি (রংপুর)।
জানাজার পর সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর শান্তিরক্ষীদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়ীতে প্রেরণ করা হয়। সেখানে সম্পূর্ণ সামরিক মর্যাদায় তাদের দাফনকার্য সম্পন্ন হয়।
উল্লেখ্য, বাংলাদেশী শান্তিরক্ষীগণ সামরিক ও অসামরিক যানবাহনের একটি কনভয়ের নিরাপত্তায় নিয়োজিত ছিল।
গত ২৬ মে পথিমধ্যে ইয়ালোক নামক স্থানে ওই কনভয়ের কাঠ বহনকারী একটি ভারী যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনাটি সংঘটিত হয়। এই ঘটনায় দুই বাংলাদেশী শান্তিরক্ষী নিহত এবং আরো দুইজন গুরুতর আহত হন ।
আহতরা হলেন- সৈনিক মো: জামাল উদ্দিন মোল্লাহ, ৩৪ ই বেংগল (ফরিদপুর) ও সৈনিক মো: মজাহিদুল ইসলাম, ৩৬ এডি রেজিমেন্ট আর্টিলারি (নওগাঁ)।
নিহত এবং আহতদের সবাই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ ব্যাটালিয়ন-৪ (ব্যানব্যাট-৪) এর সদস্য।
প্রয়াত দুই শহীদ সেনাসদস্যের মরদেহ আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026