1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মূল্যস্ফীতির ঝুঁকি কাটেনি, নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার এক গ্রাহকের ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত যাচাই-বাছাই করে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী কাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন

সিলেট ও সুনামগঞ্জ বিদ্যুৎবিচ্ছিন্ন।

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ১৮১ বার দেখা হয়েছে

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এ অবস্থায় সিলেট ও সুনামগঞ্জের সবকটি বিদ্যুৎ উপকেন্দ্র বন্ধ করে দেয়া হয়েছে। এতে দুই জেলা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার দুপুর ১২টার দিকে ওই দুই জেলার সবগুলো বিদ্যুৎ উপকেন্দ্র বন্ধ করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন।

বিদ্যুৎ বিতরণ কেন্দ্র -১ নির্বাহী প্রকৌশলী ফজলুল করিম জানান, সিলেটের কুমারগাও ১৩২/৩৩কেবি উপকেন্দ্রে বন্যার ঢুকে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। ফলে সিলেট ও সুনামগঞ্জ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এর আগে শুক্রবার সকাল থেকে কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে পানি প্রবেশ করতে থাকে। খবর পেয়ে ওইদিন সকালে ছুটে যান সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বিউবো’র কর্মকর্তা ও প্রকৌশলীদের সাথে কথা বলে কেন্দ্রের চারদিকে বাঁধ দিয়ে সেচের মাধ্যমে পানি কমানোর উদ্যোগ নেন। এরপর এই কাজে যুক্ত হন সেনাবাহিনীর সদস্যরা।

গত কয়েকদিন ধরে সিলেট ও সুনামগঞ্জের বন্যা কবলিত এলাকায় বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত রয়েছেন মানুষজন। সিলেট নগরীর অনেক বাড়ির ভেতরে উঠে গেছে কোমর পর্যন্ত পানি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026