1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মূল্যস্ফীতির ঝুঁকি কাটেনি, নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার এক গ্রাহকের ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত যাচাই-বাছাই করে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী কাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন

কুমিল্লায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১৭৩ বার দেখা হয়েছে

কুমিল্লা সিটি নির্বাচনে (কুসিক) ভোটের আগে মঙ্গলবার (১৪ জুন) রাতে দুই কাউন্সিলর প্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।

মঙ্গলবার গভীর রাতে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাটাবিল স্কুলের সামনে এ সংঘর্ষ হয়। বুধবার (১৫ জুন) সকালে কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

করাত প্রতীকের প্রার্থী হুমায়ুন কবির জানান, কাটাবিল এলাকার লাটিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী আরমানুর রহমান আরমানের লোকজন টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছিল। এ সময় তার লোকজন বাধা দিলে তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে তার তিনজন কর্মী মো. উজ্জ্বল, মো. রাফি ও মো. শাওন আহত হন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে এ বিষয়ে আরমানুরের বক্তব্য পাওয়া যায়নি।

ওসি সহিদুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026