1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মূল্যস্ফীতির ঝুঁকি কাটেনি, নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার এক গ্রাহকের ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত যাচাই-বাছাই করে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী কাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন

হাওরে নৌকাডুবি: ২৪ ঘণ্টা পর বাবা-ছেলেসহ ৩ জনের লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১৭১ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জের হাওড় উপজেলার ইটনায় গভীর হাওড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বাবা-ছেলেসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের এনশহিলার হাওড় থেকে তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার ইটনা থানার ওসি কামরুল ইসলাম মোল্লা এবং কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী এ তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধারকৃতরা হলেন— কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হালগড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে সিরাজ উদ্দিন (৬০), তার ছেলে ওয়াসিম (৩৫) এবং তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের মো. মোস্তফার ছেলে মো. মাসুদ (২৫)।

এর আগে সোমবার সকালে ইঞ্জিনচালিত নৌকায় জেলার তাড়াইল উপজেলার দামিহা এলাকা থেকে কাঁঠাল নিয়ে ইটনা সদর ইউনিয়নের বেতে গাঁওয়ের উদ্দেশে যাত্রা করেন এ পাঁচজন। দুপুরে ইটনা উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের এনশহিলার হাওড় এলাকা অতিক্রমকালে প্রচণ্ড ঝড়বৃষ্টির কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় দুজন সাঁতরে তীরে উঠে আসতে সক্ষম হলেও বাবা-ছেলেসহ তিনজন পানির নিচে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।

ঘটনার পর থেকে উদ্ধার অভিযানে অংশ নেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার সকাল ৯টার দিকে গভীর পানিতে ডুবে যাওয়া নৌকার ভেতর থেকেই তাদের লাশ উদ্ধার করে ডুবুরি দল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026