1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয়

মাদক ব্যবসার সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না : সেতুমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ মে, ২০১৮
  • ১৮৮ বার দেখা হয়েছে

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না। তিনি বলেন, ‘মাদক ব্যবসায় জড়িত থাকার কারণে একজন সংসদ সদস্যের নিকটাত্মীয় যেমন ছাড় পাননি, তেমনি কারো বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িতের অভিযোগ প্রমাণিত হলে সে যে দলেরই হোক না কেন ছাড় পাবেনা।’
আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে শনিবার দুপুরে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।
তিনি এসময় সড়ক বিভাগের কর্মকর্তাদের সড়কপথ সম্পর্কিত দিক নির্দেশনাও প্রদান করেন।
অপর এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা চুক্তির কোন এজেন্ডা না থাকলেও এবারের সফর থেকে তিস্তা চুক্তির বিষয়ে অগ্রগতি হয়েছে। শনিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায়ের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সড়ক পরিদর্শনকালে সড়ক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026