1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মূল্যস্ফীতির ঝুঁকি কাটেনি, নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার এক গ্রাহকের ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত যাচাই-বাছাই করে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী কাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ১৬৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩০ জন। গতকাল সোমবার রাতে দিনাজপুর-ঢাকা মহাসড়কের রামডুবি ব্যাংকালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুর রহিম (৪০), আরেফিন আক্তার নিশা (২৩) এবং অপর একজন অজ্ঞাত পুরুষ যাত্রী (৩৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনাজপুরের দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এন.এম. মাসুদ জানান, আহসান পরিবহন নামে একটি নৈশকোচ পঞ্চগড় থেকে ঢাকা যাচ্ছিল। কোচটি দিনাজপুর সদর উপজেলার ব্যাংকালী নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা লাগে। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসকর্মীরা বিধ্বস্ত বাস থেকে হতাহত যাত্রীদের উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স দিনাজপুরের সিনিয়র স্টেশন অফিসার মো. মেহফুজ তানজীর জানান, ঘটনাস্থল থেকে গুরুতর আহত ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুজনের লাশ উদ্ধার করা হয়। পরে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু ঘটে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026