1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
২২ অনলাইন প্ল্যাটফর্মে টাকা লেনদেনে সতর্কবার্তা পরিত্যক্ত বিমানঘাঁটি থেকে যেভাবে বাংলাদেশ বিমানবাহিনীর জন্ম প্রথমবারের মতো ভারত থেকে মিথানল কিনছে বাংলাদেশ ঢাকা দক্ষিণে ১২ দিনব্যাপী এডিসের লার্ভা জরিপ শুরু শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনার কথা বললেন মন্ত্রী সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলার প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর বিদেশে দেড় বছর আটকা স্বামীর মরদেহ, অপেক্ষা ফুরোয় না মুন্নির

করোনায় আক্রান্ত ৭ লাখ, মৃত ৩ সহস্রাধিক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ২৪৮ বার দেখা হয়েছে

মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৫৩ কোটি কাছাকাছি পৌঁছে গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ কোটি ৯৭ লাখ ৩৭ হাজার ২৯০ জন। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন প্রায় সাত লাখ। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ ছয় হাজার ২৬৭ জন। ২৪ ঘণ্টায় মারা গেছেন তিন সহস্রাধিক।

আর সুস্থ মানুষের সংখ্যা ৫০ কোটি ছাড়িয়ে গেছে। মোট বাড়ি ফিরেছেন ৫০ কোটি দুই লাখ ৫০ হাজার ৩০৬ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ৫৪ লাখ ৪০ হাজার ৩৪০ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৩০ হাজার ৪১৫ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৮২০ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৫২৫ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ৮৪ লাখ ছয় হাজার ৬০২ জন। ছয় লাখ ৬৬ হাজার ১১২ জন মারা গেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026