1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা?

অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৭১ বার দেখা হয়েছে

বাংলা একাডেমি আয়োজিত ‘অমর একুশে বইমেলা ২০২২’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকাল ৪টার পর গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বইমেলার উদ্বোধন ঘোষণা করেন তিনি। এবারের বইমেলার মূল প্রতিপাদ্য- ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’।

৩৮তম এ বইমেলা চলবে ১৪ দিন। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত (আপাতত সিদ্ধান্ত অনুযায়ী) চলবে বইমেলা। তবে কোভিড পরিস্থিতি উন্নতি সাপেক্ষে বইমেলার সময় বাড়ানো হতে পারে। এ বিষয়ে ২২ বা ২৩ ফেব্রুয়ারি জানানো হবে।

সোমবার সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেছেন, বইমেলা বৃদ্ধির বিষয়টি নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। যদি করোনা পরিস্থিতি ভালোর দিকে যায়, তাহলে মেলা বৃদ্ধির বিষয়ে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাব। মেলায় যারা আসবেন তাদের অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশিত স্বাস্থ্যবিধি সম্পূর্ণ মেনে চলতে হবে। কেউ যদি না মানেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। প্রত্যেককে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।

nagad
খালিদ বলেন, মেলা প্রতিদিন দুপুর ২টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে। সাড়ে ৮টার পর আর কাউকে মেলা মাঠে প্রবেশ করতে দেওয়া হবে না। সরকারি বন্ধের দিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। এ ছাড়া ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026