1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভ্যাট রিটার্ন আবারও প্রতি মাসে জমার সিদ্ধান্ত মন্ত্রিসভায় বিমান বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ‘দেশে এলপি গ্যাসের সংকট নেই’ সিঙ্গাপুরের সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ এলপিজি সংকট নেই দাবি অপারেটরদের, সরবরাহে ঘাটতি না রাখতে মন্ত্রীর সতর্কতা বোয়িং কেনায় কোনো ‘গোপন এজেন্ডা নেই’: প্রতিমন্ত্রী হুমায়ুন বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক সম্প্রীতির বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নাজমুল হোসেন শান্ত সাইবার সুরক্ষা আইন নিয়ে সম্পাদকদের উদ্বেগ, আশ্বস্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

হিজাব মামলার আইনজীবীর পক্ষে রামকৃষ্ণ আশ্রম

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৫৫ বার দেখা হয়েছে

ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব বিতর্ক নিয়ে যে মামলা চলছে সেখানে মুসলিম শিক্ষার্থীদের আইনজীবীর পাশে দাঁড়িয়েছে রামকৃষ্ণ আশ্রম। আশ্রমটি বলছে, হিজাব নিয়ে যে বিতর্ক চলছে তা অপ্রয়োজনীয়। তাছাড়া এমন ঘটনা শান্তি ও সম্প্রীতির পরিপন্থী। এনটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রামকৃষ্ণ আশ্রমের প্রধান পুরোহিত স্বামী ভাবেশানন্দ এক বিবৃতিতে জনান, ওই আইনজীবীর নাম দেবদত্ত কামাত। শিক্ষার্থীদের হিজাব পরার অধিকারের কথা তুলে ধরতে কোরআন থেকে আয়াত উদ্ধৃতি করায় ডানপন্থীদের আক্রমণের শিকার হন তিনি। কিন্তু এর মাধ্যমে ওই আইনজীবী হিন্দু ধর্মের কোনো ক্ষতি করেননি বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়।

স্বামী ভাবেশানন্দ বলেন, স্কুল-কলেজে মুসলিম মেয়েদের পোশাক নিয়ে একটি অপ্রয়োজনীয় আলোচনা চলছে। এ ধরনের বিতর্ক তৈরি হওয়ায় আমি বেদনা অনুভব করছি। এটি নিশ্চিতভাবেই ভালো কিছু বয়ে আনবে না। কারণ এগুলো শান্তি-সম্প্রীতির পরিপন্থী।

 

স্বামী ভবেশানন্দ আরও বলেন, কেউ কেউ তাকে হিন্দুধর্মের বিরোধী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। এ ধারণা একেবারেই অবাঞ্ছিত ও ভিত্তিহীন। আদালতে একজন আইনজীবী তার মক্কেলের ন্যায়বিচার পেতে কাজ করেন। এটা পেশাদার কাজ ও দায়িত্ব। এটাকে হিন্দুধর্মের বিরোধী অবস্থান হিসেবে চিহ্নিত করা যাবে না।

আইনজীবী দেবদত্ত কামাত ওই দিন আদালতকে বলেন, হিজাব মুসলিমদের সংস্কৃতির অংশ যাকে প্রভাবিত করা যায় না। আমাদের মৌলিক অধিকার এখন কলেজ উন্নয়ন কমিটির কাছে জিম্মি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026