1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভ্যাট রিটার্ন আবারও প্রতি মাসে জমার সিদ্ধান্ত মন্ত্রিসভায় বিমান বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ‘দেশে এলপি গ্যাসের সংকট নেই’ সিঙ্গাপুরের সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ এলপিজি সংকট নেই দাবি অপারেটরদের, সরবরাহে ঘাটতি না রাখতে মন্ত্রীর সতর্কতা বোয়িং কেনায় কোনো ‘গোপন এজেন্ডা নেই’: প্রতিমন্ত্রী হুমায়ুন বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক সম্প্রীতির বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নাজমুল হোসেন শান্ত সাইবার সুরক্ষা আইন নিয়ে সম্পাদকদের উদ্বেগ, আশ্বস্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৯৬ বার দেখা হয়েছে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে মেঘনাল ব্যাধ (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বিকালে আলমডাঙ্গা রেল স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ ঘটনাস্থল থেকে বাড়িতে নেওয়া হয়েছে। নিহত মেঘনাল ব্যাধ আলমডাঙ্গা শহরের রেলকলোনিপাড়ার মৃত টিপনী ব্যাধের স্ত্রী।

জানা যায়, বেলা পৌনে ৪টার দিকে মেঘনাল ব্যাধ বাড়ির পাশে রেললাইনের ওপর বসে ছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগাগী আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেন দেখে তিনি দ্রুত লাইনের ওপর থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু অসাবধানতাবশত ব্যাধ লাইনের ওপর পড়ে যান। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা লাশ উদ্ধার করে নিজ বাড়িতে নেয়।

আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘ট্রেনে কাটা পড়ে এক নারী মারা যাওয়ার বিষয়টি আমি শুনেছি। রেলওয়ে পুলিশ তার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026