1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভ্যাট রিটার্ন আবারও প্রতি মাসে জমার সিদ্ধান্ত মন্ত্রিসভায় বিমান বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ‘দেশে এলপি গ্যাসের সংকট নেই’ সিঙ্গাপুরের সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ এলপিজি সংকট নেই দাবি অপারেটরদের, সরবরাহে ঘাটতি না রাখতে মন্ত্রীর সতর্কতা বোয়িং কেনায় কোনো ‘গোপন এজেন্ডা নেই’: প্রতিমন্ত্রী হুমায়ুন বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক সম্প্রীতির বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নাজমুল হোসেন শান্ত সাইবার সুরক্ষা আইন নিয়ে সম্পাদকদের উদ্বেগ, আশ্বস্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদপুরে ৮ জনের কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২
  • ২০৭ বার দেখা হয়েছে

চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নে ফসলি জমির মাটি কেটে বিক্রির অপরাধে ৮জনকে একবছর করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার রাড়ীকান্দি এলাকার হাবিবুর রহমান (২০), একই উপজেলার দক্ষিণ গাজীপুর এলাকার আরিফ হাসান (২৪), নিলফামারী জেলার ডিমলা উপজেলার ছাতনাই কলোনির আঃ আলীম (২৪), একই এলাকার সুজন (২৫), সুনামগঞ্জ জেলার পাগলা গ্রামের আলী নূর (২০), শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বিপ্লব (২৩), বগুড়া জেলার কাহালু উপজেলার আল আমিন (২৫) ও নোয়াখালি জেলার কবিরহাট উপজেলার নূর নবী (৬০)।

 

জানা যায়, চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউপি’র চরফতেজংপুর বাজার ও চরমুকুন্দী এলাকার কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে মাটি কেটে ট্রলারযোগে মুন্সিগঞ্জসহ বিভিন্ন স্থানে নিয়ে বিক্রয় করতো।

চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী জানান, কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রি করার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অবৈধভাবে মাটি কাঁটার দায়ে ঘটনাস্থল থেকে ৮জনকে আটক করা হয়। পরে তাদেরকে অবৈধভাবে মাটি কাঁটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক প্রত্যেককে একবছর করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026