1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভ্যাট রিটার্ন আবারও প্রতি মাসে জমার সিদ্ধান্ত মন্ত্রিসভায় বিমান বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ‘দেশে এলপি গ্যাসের সংকট নেই’ সিঙ্গাপুরের সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ এলপিজি সংকট নেই দাবি অপারেটরদের, সরবরাহে ঘাটতি না রাখতে মন্ত্রীর সতর্কতা বোয়িং কেনায় কোনো ‘গোপন এজেন্ডা নেই’: প্রতিমন্ত্রী হুমায়ুন বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক সম্প্রীতির বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নাজমুল হোসেন শান্ত সাইবার সুরক্ষা আইন নিয়ে সম্পাদকদের উদ্বেগ, আশ্বস্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সেই ছাত্রীর জন্য পুরস্কার ঘোষণা করলেন উপজেলা চেয়ারম্যান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২
  • ২০২ বার দেখা হয়েছে

ভারতের কর্ণাটকে হিজাব পরে কলেজে প্রবেশের সময়  গেরুয়া ওড়না পরা তরুণদের বাধার মুখে পড়া ‘আল্লাহু আকবর’ বলে রুখে দাঁড়ানো সেই ছাত্রীকে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছেন এক চেয়ারম্যান। পুরস্কার ঘোষণা দেওয়া ওই চেয়ারম্যানের নাম আবুল কালাম আজাদ। তিনি ময়মনসিংহের ভালুকার উপজেলা পরিষদের চেয়ারম্যান।

আজ বুধবার দুপুরে এক ফেসবুক পোস্টে আবুল কালাম আজাদ লিখেন, ‘আল্লাহু আকবার বলা মেয়েটির জন্য এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করলাম। জানি না কীভাবে দেব? দেওয়ার ব্যবস্থা থাকলে জানাবেন। আল্লাহু আকবার।’

আবুল কালাম আজাদ বলেন, ‘ওই ছাত্রীর সাহসিকতাকে সাধুবাদ জানাই। আমি তার জন্য এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছি। কীভাবে পাঠাব জানি না। আপনারা জেনে থাকলে আমাকে জানান, পুরস্কারের টাকাটা পাঠাতে চাই।’

 

উল্লেখ্য, গত মাসে কর্ণাটকের উদুপি জেলায় এক সরকারি কলেজের কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ইউনিফর্ম-সংক্রান্ত কিছু বিধি জারির পরই রাজ্যজুড়ে হিজাব বিতর্ক শুরু হয়। নতুন বিধিতে বলা হয়েছিল, হিজাব পরে ক্লাস করা যাবে না। সেখানে হিজাবকে বৈষম্য সৃষ্টিকারী বলেও উল্লেখ করা হয়। এ নিয়ে কয়েক দিন ধরেই রাজ্যে উত্তেজনা ও বিতর্ক চলছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026