1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পরীক্ষামূলক চালু হলো কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল জামালকে ফিরিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের চার পরিবর্তন ‘ফুটবল তো কেবল দৌড়ঝাঁপ নয়, দাবার মতো খেলা’ বেন স্টোকসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোর্ডের বাধা নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বৈশ্বিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়িয়েছে ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন এলপিজির সংকট নেই, মজুদ-সরবরাহ পরিস্থিতিও ভালো: মন্ত্রীকে অপারেটররা

মোটরসাইকেল কিনে না দেয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২
  • ২০৪ বার দেখা হয়েছে

মোটরসাইকেল কিনে না দেয়ায় অভিমান করে আত্মহত্যা করেছে মো. সাফিন (১৭) নামের এক শিক্ষার্থী। সে গভ. ল্যাবরেটরি স্কুল থেকে সদ্য এসএসসি পাস করেছে। মঙ্গলবার আড়ংঘাটার খানাবাড়ী এলাকায় বাড়িতে নিজের কক্ষে গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যা করে। পুলিশ দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে।

সাফিনের স্বজন ও বন্ধুরা জানিয়েছে, বেশ কিছু দিন যাবত একটি মোটরসাইকেল কিনে দিতে সাফিন তার পিতা সাইদুর রহমানকে চাপ দিয়ে আসছিল। পিতার কাছ থেকে মোটরসাইকেল কিনে দেয়ার আশ্বাস না পেয়ে গত ২৮ জানুয়ারি সাফিন তার ফেইজবুক আইডিতে বিভিন্ন মডেলের মোটরসাইলের একটি ভিডিও পোষ্ট করে। পোষ্টটির নিচে সে লেখে ‘শখের বয়সটায় টাকার অভাব থাকে’। গত ৩১ জানুয়ারি সোমবার রাতে সাফিন তার পিতার সাথে মোবাইলে কথা বলে মোটরসাইকেল কিনে দেয়ার জন্য চাপ প্রয়োগ করে। পিতার সাথে মোবাইলে কথা শেষে রাতে ঘরের দরজা দিয়ে ঘুমাতে যায়।
মঙ্গলবার দুপুরেও তাকে ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে সিলিংয়ের ফ্যানের হুকের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ সময় পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করে।

এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহপাঠী, বন্ধু-বান্ধব, স্কুলের শিক্ষকরা সাফিনের বাড়িতে ছুটে এসে কান্নায় ভেঙে পড়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026