1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পরীক্ষামূলক চালু হলো কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল জামালকে ফিরিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের চার পরিবর্তন ‘ফুটবল তো কেবল দৌড়ঝাঁপ নয়, দাবার মতো খেলা’ বেন স্টোকসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোর্ডের বাধা নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বৈশ্বিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়িয়েছে ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন এলপিজির সংকট নেই, মজুদ-সরবরাহ পরিস্থিতিও ভালো: মন্ত্রীকে অপারেটররা

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় শনাক্ত ২১.২২ শতাংশ, মৃত্যু ১

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২
  • ১৯৮ বার দেখা হয়েছে

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৬৬টি নমুনা পরীক্ষায় আরও ৫৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ২২ শতাংশ। একই সময়ে করোনা আক্রান্ত ১ জনের মৃত্যু হয়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৪১ শতাংশ।

আজ সোমবার চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয় এ তথ্য জানিয়েছে।

সিভিল সার্জন কার্যালয় আরও জানায়, গত ২৪ ঘণ্টায় মহানগর এলাকার এবং উপজেলায় পর্যায়ে ২ হাজার ৭৬৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মহানগরে ৩৯৮ ও উপজেলাগুলোতে ১৮৯টি নমুনা পজিটিভ শনাক্ত হয়।

চট্টগ্রামে করোনায় এ পর্যন্ত ১ হাজার ৩৫৫ জন মারা গেছেন। এর মধ্যে মহানগরে ৭৩১ জন এবং উপজেলায় পর্যায়ে ৬২৪ জনের মৃত্যু হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026