1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পরীক্ষামূলক চালু হলো কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল জামালকে ফিরিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের চার পরিবর্তন ‘ফুটবল তো কেবল দৌড়ঝাঁপ নয়, দাবার মতো খেলা’ বেন স্টোকসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোর্ডের বাধা নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বৈশ্বিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়িয়েছে ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন এলপিজির সংকট নেই, মজুদ-সরবরাহ পরিস্থিতিও ভালো: মন্ত্রীকে অপারেটররা

নারায়ণগঞ্জে করোনা শনাক্তের হার ২০ দশমিক ১২ শতাংশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২
  • ১৭৮ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও একই সময়ে নতুন করে আরও ২২৯ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

আক্রান্ত বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ১২ শতাংশ বলে জেলা সিভিল সার্জনে কার্যালয় থেকে জানানো হয়েছে। আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন অফিস।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ১ হাজার ১৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তদের মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ৫০ জন, আড়াইহাজারে ৩৯ জন, বন্দরে ৫, রূপগঞ্জে ৭১, সদরে ৪৩ এবং সোনারগাঁয়ে ২১ জন করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে নারায়ণগঞ্জে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ২৩ জন। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২৯ জন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026