1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
২২ অনলাইন প্ল্যাটফর্মে টাকা লেনদেনে সতর্কবার্তা পরিত্যক্ত বিমানঘাঁটি থেকে যেভাবে বাংলাদেশ বিমানবাহিনীর জন্ম প্রথমবারের মতো ভারত থেকে মিথানল কিনছে বাংলাদেশ ঢাকা দক্ষিণে ১২ দিনব্যাপী এডিসের লার্ভা জরিপ শুরু শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনার কথা বললেন মন্ত্রী সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলার প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর বিদেশে দেড় বছর আটকা স্বামীর মরদেহ, অপেক্ষা ফুরোয় না মুন্নির

দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু বেড়ে ১৭, শনাক্ত ৯৬১৪

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ জানুয়ারি, ২০২২
  • ২৪৮ বার দেখা হয়েছে

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে ২৮ হাজার ২০৯ জনের মৃত্যু হয়েছে এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৯ হাজার ৬১৪ জন। ফলে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৭৪ হাজার ২৩০ জনে।

আজ শনিবার (২২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনাক্তের হার ২৮.০২ শতাংশ।
এর আগে গতকাল শুক্রবার করোনায় ১২ জনের মৃত্যু হয়। এ সময়ে নতুন করে শনাক্ত হয় ১১ হাজার ৪৩৪ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়ায় ২৮.৪৯ শতাংশে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৮২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৬ হাজার ৭৯ জন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৫৭টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৩৪ হাজার ২০৭টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৩১১টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২০ লাখ ৮২ হাজার ২৬টি।

এতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৮ দশমিক শূন্য ২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৯৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ হয়, ২৪ ঘণ্টায় মৃত ১৭ জনের মধ্যে রয়েছেন ১১ জন পুরুষ এবং ছয়জন নারী। মৃত ১৭ জনের মধ্যে রয়েছেন ২১ থেকে ৩০ বছরের একজন, ৫১ থেকে ৬০ বছরের দুইজন, ৬১ থেকে ৭০ বছরের ছয়জন, ৭১ থেকে ৮০ বছরের সাতজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন রয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026