1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সার ডিলার নিয়োগে সচিবালয়ে এমপি-নেতাদের দৌড়ঝাঁপ মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

জেনেভায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৮
  • ২১৫ বার দেখা হয়েছে

সুইজারল্যান্ড জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনে ‘মহান শহিদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৮’ উদযাপিত হয়। বুধবার দূতাবাস প্রাঙ্গণে জেনেভাস্থ জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা করেন।
জেনেভাস্থ জাতিসংঘ অফিসের মহাপরিচালক মাইক মোলারের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত তার বক্তব্যে ভাষাগত বৈচিত্র্য রক্ষা ও বহুভাষিকতার প্রসারের ওপর গুরুত্বারোপ করেন। এসময় তিনি জেনেভাস্থ জাতিসংঘ অফিস প্রাঙ্গণে ‘শহিদ মিনার’ নির্মাণের বিষয়টি পুনরায় উত্থাপন করেন।
সন্ধ্যায় দূতাবাস প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভাষা শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ, উন্মুক্ত আলোচনা এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ওপর নির্মিত গান ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
রাষ্ট্রদূত তার বক্তব্যে মহান ভাষা আন্দোলন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং নিজ ভাষার পাশাপাশি অন্য ভাষার প্রচলন ও শেখার ওপর জোর দেন। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক আলোচনায় অংশগ্রহণ করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026