1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সার ডিলার নিয়োগে সচিবালয়ে এমপি-নেতাদের দৌড়ঝাঁপ মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

চতুর্থ গ্লোবাল বিজনেস সামিট যোগ দিতে দিল্লী গেলেন শিল্পমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৮
  • ২১৬ বার দেখা হয়েছে

নয়াদিল্লীতে অনুষ্ঠেয় এশিয়ান টাইমস্ চতুর্থ গ্লোবাল বিজনেস সামিট-২০১৮ (৪ঃয বফরঃরড়হ ড়ভ ঃযব এষড়নধষ ইঁংরহবংং ঝঁসসরঃ-২০১৮) এ যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আগামীকাল স্থানীয় হোটেল তাজ প্যালেসে দু’দিন ব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর উদ্বোধন করবেন।
টাইমস্ গ্রুপের আমন্ত্রণে শিল্পমন্ত্রী এ সম্মেলনে অংশ নিচ্ছেন। এতে তিনি আট সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ছাড়াও ভারতের অর্থমন্ত্রী অরুন জেটলী (অৎঁহ ঔধরঃষবু), রেলওয়ে ও কয়লাবিষয়ক মন্ত্রী পীযুষ গয়াল (চরুঁংয এড়ুধষ), ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রামানিয়ানসহ (অৎারহফ ঝঁনৎধসধহরধহ) বিশ্বের বিভিন্ন দেশের
নীতি নির্ধারকগণ, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা অংশ নেবেন।
সম্মেলনে অংশগ্রহণকারীরা ব্যবসা-বাণিজ্য ও শিল্পখাতে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহায়তার উপায় নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি তারা নিজেদের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার, অংশীদারিত্ব বৃদ্ধি এবং শিল্পখাতে যৌথ বিনিয়োগের বিষয়ে মতবিনিময় করবেন।
শিল্পমন্ত্রী ২৬ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026