1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭
  • ১৯৬ বার দেখা হয়েছে

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৫তম বৈঠক কমিটির সভাপতি মীর শওকত আলী বাদশার সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস, খন্দকার আজিজুল হক আরজু, অ্যাড. মুহাম্মদ আলতাফ আলী এবং অ্যাড.শামছুন নাহার বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠরকের শুরুতে প্রয়াত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের মৃত্যুতে শোকপ্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর তাঁর বর্নাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে কমিটির পক্ষ থেকে শোকপ্রস্তাব প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ সচিব, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যানসহ মন্ত্রণালয়, অধিদপ্তর ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026