1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ব্যক্তিগত জীবন ও গুঞ্জন নিয়ে বিতর্কে জড়াতে চান না সাদিয়া আয়মান, অভিনয়েই মনোযোগ শিক্ষকদের অবসর ও কল্যাণ তহবিলের অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদান কার্যক্রম উদ্বোধন বিএনপি ৩১ দফা ঘোষণা করে, ৩২ দফাও বাস্তবায়ন করে: স্বরাষ্ট্রমন্ত্রী ৭০ হাজারের বেশি শিক্ষক পাচ্ছেন অবসর ও কল্যাণ ভাতা, ছাড় হলো ২ হাজার ১০০ কোটি টাকা প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: সালাহউদ্দিন আহমেদ ছাত্রদলের ভুয়া কমিটি সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি নিয়ে বিএনপির সতর্কতা দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ৭, হরমুজ প্রণালিতে জাহাজে আঘাত ইউরোপ সফরে নগর বাউল জেমস: পর্তুগাল-ইতালিসহ বিভিন্ন দেশে কনসার্ট ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি, উপকূলীয় এলাকা খালি করার নির্দেশ তৃণমূল পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭
  • ১৯৬ বার দেখা হয়েছে

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪১তম বৈঠক কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মোছা. মাহাবুব আরা বেগম গিনি, বেগম নাসরিন জাহান রতœা, বেগম ফজিলাতুন নেসা, আমিনা আহমেদ, মনোয়ারা বেগম এবং বেগম রিফাত আমিন বৈঠকে অংশগ্রহণ করেন।
নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অগ্রগতি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন স্বাস্থ্যসেবা কেন্দ্র/ক্লিনিক/হাসপাতাল সম্পর্কে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
কমিটি ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো কর্তৃক মেমোরি অভ্ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর সুপারিশ করে।
বৈঠকে ভিজিডি কর্মসূচির উপকারভোগীদের সফটওয়ার তৈরির কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করতঃ প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ডাটাবেজ করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। কমিটি শিশুদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ বিষয়ে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির কার্যক্রম দ্রুত সম্পন্ন করার সুপারিশ করে।
এছাড়া বৈঠকে নারী আইসিটি ফ্রি-লান্সার এবং উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি যথাযথভাবে ও যথাসময়ে দক্ষতার সাথে বাস্তবায়ন এবং বিভাগীয় পর্যায়ে আরো ৬টি জবস ফেয়ার আয়োজনেরও সুপারিশ করে। প্রত্যেক কলেজের শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি করার জন্য ‘বাল্যবিবাহ’ নিয়ে সপ্তাহে অন্তত এক ঘণ্টার একটি সেশন নেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তাগিদ দেয়া হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026