1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: গয়েশ্বর চন্দ্র রায় আগামী শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ, ইউনিয়ন পর্যায়ে তৈরি হবে মাঠ অক্টোবরেই চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৯৮ দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৯৮ ব্যক্তিগত জীবন ও গুঞ্জন নিয়ে বিতর্কে জড়াতে চান না সাদিয়া আয়মান, অভিনয়েই মনোযোগ শিক্ষকদের অবসর ও কল্যাণ তহবিলের অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদান কার্যক্রম উদ্বোধন বিএনপি ৩১ দফা ঘোষণা করে, ৩২ দফাও বাস্তবায়ন করে: স্বরাষ্ট্রমন্ত্রী ৭০ হাজারের বেশি শিক্ষক পাচ্ছেন অবসর ও কল্যাণ ভাতা, ছাড় হলো ২ হাজার ১০০ কোটি টাকা প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: সালাহউদ্দিন আহমেদ

স্পিকারের সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭
  • ১৭২ বার দেখা হয়েছে

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে বাংলাদেশে নবনিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেনে হোলেস্টাইন (জবহব ঐড়ষবংঃরহব) আজ তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, সুইজারল্যান্ড বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুরাষ্ট্র। বাংলাদেশের স্বাধীনতার সূচনালগ্ন থেকেই সুইজারল্যান্ড বাংলাদেশের সহযোগী উন্নয়ন অংশীদার। রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি, বিশেষ করে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন এবং সাধারণ মানুষের মুক্তির লক্ষ্যেইে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর জীবনের শুরু থেকেই আন্দোলন সংগ্রাম করেছিলেন। বঙ্গবন্ধু শুধু রাজনৈতিক মুক্তিই দাবি করেননি, স্বপ্ন দেখেছিলেন অর্থনীতিতেও সমৃদ্ধ বাংলাদেশের। তাঁর সেই অর্থনৈতিক উন্নয়ন ভাবনার গতি ধরেই তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে অর্থনৈতিক মুক্তির ঠিকানায়।
রেনে হোলেস্টাইন বাংলাদেশ ও বাংলাদেশের জনগণকে অতিথিপরায়ণ ও আন্তরিক উল্লেখ করে বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ অনুকরণীয় এবং অর্থনৈতিক বিভিন্ন সূচকেও এদেশের অগ্রগতি লক্ষ্যণীয়। তিনি বাংলাদেশ ও সুইজারল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে কাজ করে যাবেন বলে স্পিকারকে আশ্বস্ত করেন। এসময় তিনি তরুণ প্রজন্মের সক্ষমতা বৃদ্ধি ও নারীদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026