1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
২২ অনলাইন প্ল্যাটফর্মে টাকা লেনদেনে সতর্কবার্তা পরিত্যক্ত বিমানঘাঁটি থেকে যেভাবে বাংলাদেশ বিমানবাহিনীর জন্ম প্রথমবারের মতো ভারত থেকে মিথানল কিনছে বাংলাদেশ ঢাকা দক্ষিণে ১২ দিনব্যাপী এডিসের লার্ভা জরিপ শুরু শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনার কথা বললেন মন্ত্রী সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলার প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর বিদেশে দেড় বছর আটকা স্বামীর মরদেহ, অপেক্ষা ফুরোয় না মুন্নির

চলন্ত বাস থেকে শিক্ষককে ধাক্কা দিয়ে উপর দিয়েই চালিয়ে দিল বাস!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ২৫৫ বার দেখা হয়েছে

চট্টগ্রাম নগরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রহমত উল্লাহ নামে এক স্কুলশিক্ষককে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে চালকের সহকারী। এরপর তার পায়ের ওপর দিয়েই চালিয়ে দেওয়া হয় বাস। এতে ওই শিক্ষকের পা, হাত ও মুখে মারাত্মক জখম হয়। গুরুতর আহত অবস্থায় তাকে মেহেদিবাগ ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালি থানার পুরাতন রেলস্টেশন এলাকায় শনিবার সকালে এ ঘটনা ঘটে। রহমত উল্লাহ নগরীর পাঁচলাইশ এলাকার হাবিবউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

রহমত উল্লাহর সহকর্মীরা জানান, তিনি সদরঘাট এলাকার পিটিআই (প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট) প্রশিক্ষণার্থী। অক্সিজেন এলাকার বাড়ি থেকে পিটিআইয়ে আসা-যাওয়া করতেন। পিটিআই যাওয়ার উদ্দেশে তিনি শনিবার সকালে ওই বাসে উঠেন। বাসের সহকারী ও চালক অতিরিক্ত ভাড়া আদায় করছিলেন।

তিনি প্রতিবাদ করলে তাদের সঙ্গে কথাকাটাকাটি হয়। তিনি স্টেশন রোডের বটতলি এলাকায় নেমে যেতে চাইলে তা না দিয়ে পুরাতন রেলস্টেশন এলাকায় নিয়ে যাওয়া হয়। এরপর চালকের সহকারী ধাক্কা দিয়ে তাকে চলন্ত বাস থেকে ফেলে দেয়।

কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন জানান, চালক ও সহকারীকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026