1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গাঁজা আত্মসাতের অভিযোগে কুমিল্লার দাউদকান্দি থানার ওসি প্রত্যাহার গণতন্ত্র সুসংহতকরণ ও দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অগ্রণী ভূমিকা রাখতে হবে: প্রধানমন্ত্রী ক্রিপ্টোকারেন্সি ও ব্যবসা থেকে ট্রাম্পের শত কোটি ডলার আয়, স্বার্থের সংঘাতের অভিযোগ অস্বীকার হোয়াইট হাউজের ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে ৩ বছরের শিশু জীবিত উদ্ধার মেক্সিকোকে নকআউটের টিকিট এনে দিল কিনিয়োনেস ও জিমেনেজ ভারতের ৩১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের বিল পাসের উদ্যোগ, লেবাননে অবস্থান জোরদারের ঘোষণা নেতানিয়াহুর নকআউটের দীর্ঘদিনের খরা কাটাল ব্রাজিল জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের পেশাদারিত্বের নির্দেশ

মিয়ানমার নাগরিকদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭
  • ১৬৮ বার দেখা হয়েছে

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৭টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।
আজ কুতুপালং -১ ক্যা¤েপ ৬ শত ৩৪ জন পুরুষ, ৭ শত ৫ জন নারী মিলে ১ হাজার ৩ শত ৩৯ জন, কুতুপালং-২ ক্যাম্পে ৮ শত ৮১ জন পুরুষ, ৯ শত ৮৫ জন নারী মিলে ১ হাজার ৮ শত ৬৬ জন, নোয়াপাড়া ক্যাম্পে ৮ শত ৮৮ জন পুরুষ, ৯ শত ৪৪ জন নারী মিলে ১ হাজার ৮ শত ৩২ জন, থাইংখালী-১ ক্যাম্পে ৭ শত ১৩ জন পুরুষ, ৭ শত ৯৬ জন নারী মিলে ১ হাজার ৫ শত ৯ জন, থাইংখালী-২ ক্যাম্পে ২ শত ৬৪ জন পুরুষ, ২ শত ১৯ জন নারী মিলে ৪ শত ৮৩ জন, বালুখালী ক্যাম্পে ১ হাজার ৭ জন পুরুষ, ৯ শত ৩৬ জন নারী মিলে ১ হাজার ৯ শত ৪৩ জন, ঊনচিপ্রাং ক্যাম্পে ৭ শত ২২ জন পুরুষ, ৭ শত ৭৭ জন নারী মিলে ১ হাজার ৪ শত ৯৯ জন এবং পুরোদিনে ৭টি কেন্দ্রে মোট ১০ হাজার ৪ শত ৭১ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।
¬¬আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ৮ লাখ ৪৪ হাজার ২ শত ৭ জনের নিবন্ধন করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আজ পর্যন্ত ৩৬ হাজার ৩ শত ৭৩ জন এতিম শিশু শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ১৭ হাজার ৩ শত ৯৫ জন ছেলে এবং ১৮ হাজার ৯ শত ৭৮ জন মেয়ে। বাবা-মা কেউ নেই এমন এতিম শিশুর সংখ্যা ৭ হাজার ৭ শত ৭১ জন।
উল্লেখ্য, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট মোতাবেক আজ পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিক সংখ্যা ৬ লাখ ৪৭ হাজার ৫ শত ৪০ জন। অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে। ২৫ আগস্ট, ২০১৭ এর পূর্বে আগত মিয়ানমার নাগরিকের সংখ্যা ২ লাখ ৪ হাজার ৬০ জন।
#

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026