1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: গয়েশ্বর চন্দ্র রায় আগামী শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ, ইউনিয়ন পর্যায়ে তৈরি হবে মাঠ অক্টোবরেই চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৯৮ দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৯৮ ব্যক্তিগত জীবন ও গুঞ্জন নিয়ে বিতর্কে জড়াতে চান না সাদিয়া আয়মান, অভিনয়েই মনোযোগ শিক্ষকদের অবসর ও কল্যাণ তহবিলের অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদান কার্যক্রম উদ্বোধন বিএনপি ৩১ দফা ঘোষণা করে, ৩২ দফাও বাস্তবায়ন করে: স্বরাষ্ট্রমন্ত্রী ৭০ হাজারের বেশি শিক্ষক পাচ্ছেন অবসর ও কল্যাণ ভাতা, ছাড় হলো ২ হাজার ১০০ কোটি টাকা প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: সালাহউদ্দিন আহমেদ

ডব্লিউটিও’র কনফারেন্সে গেছেন বাণিজ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০১৭
  • ১৮০ বার দেখা হয়েছে

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন (ডব্লিউটিও)-এর ১১তম মিনিস্টিরিয়াল কনফারেন্সে যোগদানের জন্য ৮ ডিসেম্বর আর্জেন্টিনার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। তিনি ২০ সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে আগামী ১০ থেকে ১৩ ডিসেম্বর এ কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে।

এবারের সম্মেলনে পণ্য রপ্তানির ক্ষেত্রে রুলস অভ্ অরিজিন শিথিলকরণ, সেবা বাণিজ্যে প্রেফারেনশিয়াল মার্কেট একসেস প্রদান, ইনভেস্টমেন্ট ফেসিলিটেশন, ফিশারিজ সাবসিডিস, ই-কমার্স, টেকনিক্যাল ব্যারিয়ার টু ট্রেড (টিবিটি), ট্রান্সফার অভ্ টেকনোলজি, স্যানিটারি এন্ড ফাইটোস্যানিটারি মেজার্সসহ বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বাংলাদেশ বরাবরই মিনিস্টিরিয়াল কনফারেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বাংলাদেশ প্রতিনিধি দলে বাণিজ্য সচিব শুভাশীষ বসু, ডব্লিউটিও সেলের মহাপরিচালক মোঃ মুনীর চৌধুরী, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভিসি বিজয় ভট্টাচার্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, জেনেভায় বাংলাদেশ মিশনের কর্মকর্তাবৃন্দ ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিগণ রয়েছেন। বাণিজ্যমন্ত্রী আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026