1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

আগামী বছরের পরীক্ষা যথাসময়ে নেয়ার সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ২৫৫ বার দেখা হয়েছে

এখন পরীক্ষা দিতে যত সময় দেরি হয়েছে তা পরে সমন্বয় করব। কানো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তবে আগামী বছরের যে পরীক্ষাগুলো তা একেবারে যথাসময়ে নেয়ার কোনো সুযোগ নেই। তবে এ বছরের মতো এতো দেরি হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপি বলেছেন, ৮ মাস দেরিতে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় যে সময় দেরি হয়েছে তা আগামী বছর সমন্বয় করা হবে। এতে দুশ্চিন্তার কারণ নেই।

তিনি আরো বলেন, বিশ্বে যখন একটি অতিমারি চলছে। যেই অতিমারির কারণে মানুষের জীবন-জীবিকা সবকিছু থমকে গেছে তার মধ্যে আমরা যে এই পাবলিক পরীক্ষা গুলো নিতে পারছে আমরা আমি সে জন্য সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি দেশের এই করোনা পরিস্থিতি কে যেভাবে সামাল দিয়েছেন। আমি স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সকলকে তারা যেভাবে এই কারণে পরিস্থিতি মোকাবেলা করেছে তার জন্য ধন্যবাদ জানাই।

পরে তিনি চাঁদপুরে ১২ থেকে ১৮ বছরের শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি এমপি। মঙ্গলবার বেলা ১১টায় চাঁদপুর আল আমিন স্কুল এন্ড কলেজে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এসময় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রথম দিনে ৪০০ শিক্ষার্থীকে টিকা প্রদানের জন্য রেজিস্ট্রেশন করা হয়েছে।

উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী বলেন, সারাদেশে একযোগে শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া সম্ভব না হলেও পর্যায়ক্রমে দেশের সকল শিক্ষার্থীকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হবে।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারীসহ আরো অনেকে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026