1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাজেটে ফ্যামিলি কার্ডে বরাদ্দ বাড়ছে, এক বছরে সুবিধা পাবেন ৫০ লাখ নারী শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ ও স্বাস্থ্য খাতের সংস্কারে অর্থমন্ত্রীর তাগিদ সমাজ সংস্কারে দেশপ্রেমিকদের নিয়ে জাতীয় ঐক্যের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর জাতীয়তাবাদে সব জাতি-গোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত করাই লক্ষ্য: ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জে প্রধানমন্ত্রীকে নেতাকর্মীদের অভ্যর্থনা আন্তর্জাতিক যৌথ অভিযানে আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা নিহত ব্রাজিল-বাংলাদেশ সম্পর্ক জোরদারে উপদেষ্টা পর্যায়ে মাসিক বৈঠকের সিদ্ধান্ত হরমুজ প্রণালির খসড়া প্রস্তাবে চীনের তীব্র বিরোধিতা, ভেটোর আশঙ্কা ইসরায়েলে জনমত জরিপে নেতানিয়াহুর জনপ্রিয়তা হ্রাস: সংখ্যাগরিষ্ঠতার পথে বিরোধী জোট মে মাসে দেশে আসছে সাড়ে ৫ লাখ টন জ্বালানি তেল, মজুত পর্যাপ্ত

আওয়ামী লীগ ক্ষমতায় না এলে দেশ পিছিয়ে যাবে — এলজিআরডি মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০১৭
  • ১৫৭ বার দেখা হয়েছে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের উন্নয়নের জন্য আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় না এলে দেশ পিছিয়ে পড়বে। দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগকে ভোট দিয়ে আবার ক্ষমতায় আনতে হবে। আজ ফরিদপুরের কবি জসীমউদদীন হলে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এখন আমাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে ২০১৮ সালের শেষের দিকে জাতীয় নির্বাচন। এই সময়ে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে জনগণের এই সমর্থন আমাদের ধরে রাখতে হবে। এই সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বিঘিœত করতে একটি মহল তৎপর। তিনি সকলকে আন্তরিকতার সাথে জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা প্রশাসন, জেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে চারজন শিক্ষক-শিক্ষিকা, ১৮৪ জন মেধাবী শিক্ষার্থী ও ১২টি প্রতিষ্ঠানকে শিক্ষা অনুদান দেয়া হয়। এছাড়া ২০০টি অসহায় পরিবারের মাঝে ত্রাণের টিন বিতরণ করা হয়। জেলা পরিষদের পক্ষ থেকে ৭৪টি ধর্মীয় প্রতিষ্ঠানকে অনুদানের চেক এবং ১৩টি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মধ্যে বাদ্যযন্ত্র বিতরণ করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026