1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অর্জন মামলায় আরও ৬ জনের সাক্ষ্যগ্রহণ কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে আরও ১০৯ বাংলাদেশি উদ্ধার, চার দিনে ফিরলেন ৩৬২ জন দেশজুড়ে মব সহিংসতা ও রাজনৈতিক সংঘাতে এক মাসে নিহত ৪০ এক যুগে অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, নকল ও প্রশ্নফাঁস ঠেকাতে কড়া নজরদারি পূর্বাচলে ৪টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্র করা হবে: আইজিপি দাউদকান্দি মডেল থানার ওসি প্রত্যাহার, পুলিশ লাইনে সংযুক্ত গাঁজা আত্মসাতের অভিযোগে কুমিল্লার দাউদকান্দি থানার ওসি প্রত্যাহার গণতন্ত্র সুসংহতকরণ ও দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অগ্রণী ভূমিকা রাখতে হবে: প্রধানমন্ত্রী ক্রিপ্টোকারেন্সি ও ব্যবসা থেকে ট্রাম্পের শত কোটি ডলার আয়, স্বার্থের সংঘাতের অভিযোগ অস্বীকার হোয়াইট হাউজের ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে ৩ বছরের শিশু জীবিত উদ্ধার

মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসতে হবে — শিক্ষামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭
  • ২০৬ বার দেখা হয়েছে

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় সবাইকে এগিয়ে আসতে হবে। তাদের জন্য সুযোগ তৈরি করতে হবে। যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান এক্ষেত্রে একটি চমৎকার উদ্যোগ উল্লেখ করে তিনি বলেন, ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি তা দেশ ও জাতির কল্যাণে কাজে লাগবে।
শিক্ষামন্ত্রী আজ রাজধানীর কাকরাইলে বাংলাদেশ ইনস্টিটিউট অভ্ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘সিজেডএম জিনিয়াস স্কলারশিপ এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এ অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রী বলেন, আমাদের নতুন প্রজন্মকে প্রস্তুত করে তুলতে হবে। এজন্য বিজ্ঞান ও কারিগরি শিক্ষায় অধিকতর জোর দেয়া হচ্ছে। শিক্ষার মূল লক্ষ্য নতুন প্রজন্মকে আধুনিক উন্নত বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তোলা। তারা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে। দক্ষতা অর্জনের পাশাপশি তাদেরকে নৈতিক মূল্যবোধসম্পন্ন ভালো মানুষ হতে হবে। তিনি বলেন, সারা পৃথিবীতে দক্ষ জনশক্তির প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের তরুণরা মেধার দিক থেকে কোন অংশে কম নয়। তাদেরকে এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে তারা প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বে জায়গা করে নিতে পারে।
সাবেক মন্ত্রী লেঃ জেঃ (অবঃ) এম নুরুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিজেডএম-এর চেয়ারম্যান নিয়াজ রহিম, সিজেডএম-এর কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ আবদুল মজিদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও সিজেডএম-এর উপদেষ্টা আরাস্তু খান এবং সিজেডএম-এর প্রধান নির্বাহী ড. মোহাম্মদ আইয়ুব মিয়া বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ঢাকা অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ৪২১ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। সিজেডএম এবছর সারাদেশের ¯œাতক পর্যায়ের মোট দুই হাজার শিক্ষার্থীকে বৃত্তি কর্মসূচির আওতায় মাসিক বৃত্তি প্রদান করবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026