1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশের বাজারে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ল স্বর্ণের দাম ১৮ বছরের সংকট নিরসনে সরকারের সময় প্রয়োজন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: গয়েশ্বর চন্দ্র রায় আগামী শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ, ইউনিয়ন পর্যায়ে তৈরি হবে মাঠ অক্টোবরেই চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৯৮ দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৯৮ ব্যক্তিগত জীবন ও গুঞ্জন নিয়ে বিতর্কে জড়াতে চান না সাদিয়া আয়মান, অভিনয়েই মনোযোগ শিক্ষকদের অবসর ও কল্যাণ তহবিলের অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদান কার্যক্রম উদ্বোধন বিএনপি ৩১ দফা ঘোষণা করে, ৩২ দফাও বাস্তবায়ন করে: স্বরাষ্ট্রমন্ত্রী

৭ মার্চের ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় জাতি গর্বিত —এলজিআরডি মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭
  • ২০১ বার দেখা হয়েছে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় জাতি আজ গর্বিত। এ ভাষণ বাঙালি জাতির ইতিহাস ও অস্তিত্ব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টার’-এ অন্তর্ভুক্তির মাধ্যমে ‘বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য’-র স্বীকৃতি লাভের অসামান্য অর্জন উপলক্ষে সারা দেশের ন্যায় ফরিদপুরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন মৃধা, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডঃ সুবল চন্দ্র সাহা, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) জামাল পাশা ।
মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের প্রতিটি বাক্য এ দেশের মুক্তিকামী মানুষের জন্য অনুপ্রেরণার উৎস ছিল। ভাষণটির আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার মধ্য দিয়ে এটাই প্রমাণ হয়েছে যে, এটি শুধু একটি ভাষণই নয়, এটি বাঙালি জাতিসহ সারা বিশ্বের শোষিত-বঞ্চিত মানুষের অধিকার আদায়ের দর্শন। বিশ্বের সব নিপীড়িত মানুষের অবলম্বন এবং অনুপ্রেরণা।
এর আগে আজ সকাল সাড়ে ৯টায় সারা দেশের ন্যায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আনন্দ শোভাযাত্রার জন্য জমায়েত হয়ে সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রা শুরু হয়। আনন্দ শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে জনতা ব্যাংক মোড় হয়ে সরকারি সারদা সুন্দরী কলেজের সামনে দিয়ে সরকারি রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণে শেষ হয়। পরে কলেজ প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর একই স্থানে সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026