1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশের বাজারে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ল স্বর্ণের দাম ১৮ বছরের সংকট নিরসনে সরকারের সময় প্রয়োজন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: গয়েশ্বর চন্দ্র রায় আগামী শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ, ইউনিয়ন পর্যায়ে তৈরি হবে মাঠ অক্টোবরেই চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৯৮ দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৯৮ ব্যক্তিগত জীবন ও গুঞ্জন নিয়ে বিতর্কে জড়াতে চান না সাদিয়া আয়মান, অভিনয়েই মনোযোগ শিক্ষকদের অবসর ও কল্যাণ তহবিলের অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদান কার্যক্রম উদ্বোধন বিএনপি ৩১ দফা ঘোষণা করে, ৩২ দফাও বাস্তবায়ন করে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইএমওর এ্যাসেম্বলি সেশনে যোগ দিতে নৌমন্ত্রীর লন্ডন যাত্রা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭
  • ১৯১ বার দেখা হয়েছে

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) ৩০তম এ্যাসেম্বলি সেশনে যোগ দিতে আজ লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

সেশন আগামী ২৭ নভেম্বর শুরু হয়ে ৭ ডিসেম্বর শেষ হবে। আইএমওর প্রধান কার্যালয় লন্ডনে ৩০তম এ্যাসেম্বলি সেশনে ২০১৮-১৯ মেয়াদের জন্য ১ ডিসেম্বর আইএমওর কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বাংলাদেশ আইএমওর গুরুত্বপূর্ণ বি ক্যাটাগরির কাউন্সিল সদস্য হিসাবে প্রতিদ্বন্দি¦তা করবে। বি ক্যটাগরিতে ১০টি সদস্য পদের জন্য ১২টি দেশ প্রার্থিতা ঘোষণা করেছে।

১৯৭৬ সালে বাংলাদেশ আইএমওর সদস্যপদ লাভ করার পর ১৯৮১ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত সি ক্যাটাগরির কাউন্সিল সদস্য হিসেবে নির্বাচিত হয়। বাংলাদেশ ২০০১ সালে প্রথমবার বি ক্যাটাগিরর সদস্য নির্বাচিত হয়। ২০০৩ থেকে ২০১৫ পর্যন্ত বাংলাদেশ বি ক্যাটাগরিতে বিনা প্রতিদ্বন্দি¦তায় নির্বাচিত হয়। মন্ত্রী ১৬ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি ৩ ডিসেম্বর দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে রয়েছেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, সংসদ সদস্য এম এ লতিফ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আবদুস সামাদ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026