1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অর্জন মামলায় আরও ৬ জনের সাক্ষ্যগ্রহণ কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে আরও ১০৯ বাংলাদেশি উদ্ধার, চার দিনে ফিরলেন ৩৬২ জন দেশজুড়ে মব সহিংসতা ও রাজনৈতিক সংঘাতে এক মাসে নিহত ৪০ এক যুগে অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, নকল ও প্রশ্নফাঁস ঠেকাতে কড়া নজরদারি পূর্বাচলে ৪টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্র করা হবে: আইজিপি দাউদকান্দি মডেল থানার ওসি প্রত্যাহার, পুলিশ লাইনে সংযুক্ত গাঁজা আত্মসাতের অভিযোগে কুমিল্লার দাউদকান্দি থানার ওসি প্রত্যাহার গণতন্ত্র সুসংহতকরণ ও দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অগ্রণী ভূমিকা রাখতে হবে: প্রধানমন্ত্রী ক্রিপ্টোকারেন্সি ও ব্যবসা থেকে ট্রাম্পের শত কোটি ডলার আয়, স্বার্থের সংঘাতের অভিযোগ অস্বীকার হোয়াইট হাউজের ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে ৩ বছরের শিশু জীবিত উদ্ধার

ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস গ্লোবাল এওয়ার্ড গ্রহণকালে শিক্ষামন্ত্রী নারী শিক্ষায় অগ্রগতি ইতিবাচক সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখছে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭
  • ১৬৭ বার দেখা হয়েছে

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ ভারতের মুম্বাইয়ে ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস গ্লোবাল এওয়ার্ড গ্রহণ করেছেন। মুম্বাইয়ের তাজ হোটেলে দু’দিনব্যাপী ৬ষ্ঠ ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস চলাকালে তাঁকে এ এওয়ার্ড প্রদান করা হয়। এ বছরের মে মাসে বাংলাদেশের শিক্ষামন্ত্রীকে এবারের এওয়ার্ডের জন্য মনোনীত করে ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস। শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান, অন্যদের জীবনের জন্য ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ (গধশরহম ধ ফরভভবৎবহপব ঃড় ঃযব ষরাবং ড়ভ ড়ঃযবৎং) এবং সামাজিক পরিবর্তনে ইতিবাচক অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়। দেশে ও আন্তর্জাতিক ক্ষেত্রে তাঁর বিভিন্ন অর্জনও মূল্যায়ন করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে অন্তর্দিশার প্রেসিডেন্ট প্রফেসর ইন্দিরা পারিখ (ওহফরৎধ চধৎরশয), ওয়ার্ল্ড সিএসআর কংগ্রেসের প্রতিষ্ঠাতা ড. আর এল ভাটিয়া (উৎ. জ. খ. ইযধঃরধ) এবং কিওমানিভান ফিমাহাসে (গৎং. কবড়সধহরাধহয চযরসসধযধংধু) বক্তব্য রাখেন।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন পরিবর্তনে তাঁর অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রতিটি শিক্ষার্থীর হাতে বছরেরর প্রথম দিনেই বই তুলে দেয়া হচ্ছে। মাধ্যমিক পর্যায় পর্যন্ত জেন্ডার সমতা অর্জন সম্ভব হয়েছে। ঝরে পড়ার হার অনেক কমেছে। সকল শিশুকে স্কুলে নিয়ে আসা এবং জেন্ডার সমতার ক্ষেত্রে বাংলাদেশের অর্জন উল্লেখযোগ্য। নারী শিক্ষায় অগ্রগতি ইতিবাচক সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখছে।
শিক্ষামন্ত্রী আরো বলেন, গত কয়েক দশকের প্রযুক্তিগত উদ্ভাবন মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন নিয়ে এসেছে এবং একটি গ্লোবাল ভিলেজের নাগরিকে পরিণত করেছে। এ গ্লোবাল ভিলেজে শিক্ষার লক্ষ্য হতে হবে বৈচিত্র্যের মধ্য দিয়ে সম্প্রীতি অর্জন। শান্তি ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলার জন্য শিক্ষকদের ভূমিকা সবার উপরে বলে তিনি মন্তব্য করেন। মানসম্মত শিক্ষা এবং আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ নতুন প্রজন্ম গড়ে তুলতে সকলের পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের উপর তিনি জোর দেন। তিনি বলেন, শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে, আমাদের শিশুদেরকে ভবিষ্যতের দ্রুত পরিবর্তনশীল বিশ্ব ও চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত করে তোলা। এ লক্ষ্য অর্জনে আমাদের শিক্ষকদের প্রস্তুত করতে হবে।
শিক্ষামন্ত্রী তাঁকে এ পুরস্কারের জন্য মনোনীত করায় ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেসের জুরি বোর্ডের সদস্য ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেসের উদ্বোধন
এর আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তাজ হোটেলে ৬ষ্ঠ ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেসের উদ্বোধন করেন। তিনি প্রদীপ জ্বালিয়ে দু’দিনব্যাপী এই কংগ্রেসের সূচনা করেন। এ সময় তাঁর পাশে বিভিন্ন দেশের মন্ত্রী, শিক্ষাবিদ ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস এওয়ার্ড গ্রহণ করতে গতকাল মুম্বাইয়ে যান। বিভিন্ন দেশের মন্ত্রিবর্গ, শীর্ষস্থানীয় শিক্ষাবিদ ও শিক্ষকগণ এ কংগ্রেসে অংশ নিচ্ছেন। উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী কংগ্রেসে অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানান ।
প্যানেলিস্টদের পুরস্কার প্রদান
৬ষ্ঠ ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেসের প্রথম দিনে আজ প্যানেল আলোচনায় অংশ নেন বিভিন্ন দেশের শিক্ষামন্ত্রী ও শিক্ষাবিদগণ। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্যানেল আলোচনায় অংশগ্রহণকারী তিনজন শ্রেষ্ঠ প্যানেলিস্ট অস্ট্রিয়া, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীকে পুরস্কার তুলে দেন।
শিক্ষামন্ত্রী আগামীকাল দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
#

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026