1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

মুক্তিযুদ্ধ বাঙালি জাতির জীবনে সবচেয়ে আলোকিত অধ্যায় — প্রতিমন্ত্রী রাঙ্গাঁ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
  • ২০৪ বার দেখা হয়েছে

বাঙালি জাতির জীবনে সবচেয়ে আলোকিত অধ্যায় হচ্ছে মুক্তিযুদ্ধ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, নিজস্ব জাতিসত্তা, পবিত্র সংবিধান ও লাল-সবুজের পতাকা।
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ আজ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশন আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভা, গুণিজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুস সাত্তারের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিচারপতি মোঃ ছিদ্দিকুর রহমান মিয়া, ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, ঢাকা জেলা ছাত্রলীগের সহসভাপতি এইচ এম মেহেদী ও মোঃ জসিম উদ্দিন।
প্রতিমন্ত্রী বলেন, সমাজে সত্য, সুন্দর, শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর সহায়ক ভূমিকা অপরিহার্য। দেশ ও জাতিকে বেশি বেশি আলোকিত সাদামনের মানুষ উপহার দিতে হলে নতুন প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতি ও বিজ্ঞান চর্চায় দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে হবে। তিনি সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনকে মুক্তচিন্তা ও স্বাধীনতার সপক্ষের মননশীল ও সৃষ্টিধর্মী সাংস্কৃতিক সংগঠন হিসেবে উল্লেখ করে এর কর্মযজ্ঞকে তৃণমূল মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। তিনি সংগঠনটিকে সার্বিক সহায়তার আশ্বাস দেন।
পরে প্রতিমন্ত্রী ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা কৃতি ব্যক্তিগণের হাতে সম্মাননা পদক তুলে দেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026